ভক্তদের পাপ থেকে নিরাপদ থাকতে পরামর্শ দিলেন – প্রভা

ভক্তদের পাপ থেকে নিরাপদ থাকতে পরামর্শ দিলেন – প্রভা

সাদিয়া জাহান প্রভা একজন বাংলাদেশী মডেল এবং অভিনেত্রী। মডেলিংয়ের মাধ্যমে তার মিডিয়া জগতে আগমন ঘটে। টেলিভিশন বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করার পর তিনি কয়েকটি খণ্ড নাটকে অভিনয় করে খুব অল্প সময়ের মধ্যে জনপ্রিয় হয়ে উঠেন।  সাদিয়া জাহান প্রভা সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয়। প্রায়ই ছবি শেয়ার করেন, মনের অনুভূতি ফুটিয়ে তোলেন স্ট্যাটাসে। রোববার (১৪ আগস্ট) ভক্তদের…

সাদিয়া জাহান প্রভা একজন বাংলাদেশী মডেল এবং অভিনেত্রী। মডেলিংয়ের মাধ্যমে তার মিডিয়া জগতে আগমন ঘটে। টেলিভিশন বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করার পর তিনি কয়েকটি খণ্ড নাটকে অভিনয় করে খুব অল্প সময়ের মধ্যে জনপ্রিয় হয়ে উঠেন।

 সাদিয়া জাহান প্রভা সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয়। প্রায়ই ছবি শেয়ার করেন, মনের অনুভূতি ফুটিয়ে তোলেন স্ট্যাটাসে। রোববার (১৪ আগস্ট) ভক্তদের একটি পরামর্শ দিয়েছেন প্রভা। জানিয়েছেন, কীভাবে পাপ থেকে নিজেকে নিরাপদ রাখা যায়। রেস্তোরাঁয় তোলা একটি ছবি পোস্ট করেছেন অভিনেত্রী।

সঙ্গে লিখেছেন, আমার জীবনে সবচেয়ে বেশি যে জিনিস দেখেছি, তা হলো- যেখানে বেশি মানুষ, সেখানেই গীবত। যদি কিছু মানুষ একত্রিত হয়, তারা অন্যের নামে গীবত করা শুরু করে দেয়।

ভক্তদের পরামর্শ দিয়ে প্রভা লিখেছেন, যখনই তুমি এমন কোনো দৃশ্য দেখবে, চেষ্টা করবে সেটা এড়িয়ে যেতে। চেষ্টা করবে, অন্য কোথাও যেতে। তাহলে তুমি পাপ থেকে নিরাপদ থাকবে, এবং যার নামে গীবত করা হচ্ছে, তার ঘৃণা থেকেও বাঁচতে পারবে। অন্যথায় তুমি কেবল সেখানে উপস্থিত থাকার কারণেই পাপী হয়ে যাবে।

পত্রিকা একাত্তর / মাসুদ পারভেজ 

মন্তব্য

0 মন্তব্য

আরও পড়ুন