শুভ জন্মদিন চিত্রনায়িকা পূজা চেরি

শুভ জন্মদিন চিত্রনায়িকা পূজা চেরি

পূজা চেরি  একজন বাংলাদেশী মডেল ও অভিনেত্রী। আজ পূজা চেরির ২২ তম জন্মদিন। আজকের এই দিনে ২০ আগষ্ট ২০০০ সালে খুলনার গাজিরহাটে জন্মগ্রহণ করেন। জন্মদিন প্রসঙ্গে জানতে চাইলে পূজা বলেন, রাত ১২টার পর থেকেই ভক্ত-অনুরাগীদের শুভেচ্ছায় পাচ্ছি। ঘরোয়াভাবেই কাটবে এবারের জন্মদিন। রাতে পরিবার নিয়ে একটি কেক কেটেছি।  মডেলিং ও শিশুশিল্পী হিসেবে তার কর্মজীবন শুরু হয়। শিশুশিল্পী…

পূজা চেরি  একজন বাংলাদেশী মডেল ও অভিনেত্রী। আজ পূজা চেরির ২২ তম জন্মদিন। আজকের এই দিনে ২০ আগষ্ট ২০০০ সালে খুলনার গাজিরহাটে জন্মগ্রহণ করেন। জন্মদিন প্রসঙ্গে জানতে চাইলে পূজা বলেন, রাত ১২টার পর থেকেই ভক্ত-অনুরাগীদের শুভেচ্ছায় পাচ্ছি। ঘরোয়াভাবেই কাটবে এবারের জন্মদিন। রাতে পরিবার নিয়ে একটি কেক কেটেছি। 

মডেলিং ও শিশুশিল্পী হিসেবে তার কর্মজীবন শুরু হয়। শিশুশিল্পী হিসেবে কয়েকটি চলচ্চিত্রে অভিনয়ের পর নূর জাহান (২০১৮) চলচ্চিত্র দিয়ে তার বড় পর্দায় অভিষেক ঘটে। একই বছর তিনি ব্যবসাসফল পোড়ামন ২ ও দহন চলচ্চিত্রে অভিনয় করেন।

পূজা শিশুশিল্পী হিসেবে ভালোবাসার রঙ (২০১২), তবুও ভালোবাসি (২০১৩), অগ্নি (২০১৪) চলচ্চিত্রে অভিনয় করেছেন। মারাঠি ভাষার বিপুল প্রশংসিত সৈরাট-এর ছায়া অবলম্বনে নির্মিত নূর জাহান (২০১৮) চলচ্চিত্র দিয়ে পূজার প্রাপ্ত বয়স্ক অভিনেত্রী হিসেবে আত্মপ্রকাশ হয়।

ছবিটিতে তার বিপরীতে অভিনয় করেন আরেক নবাগত আদৃত। তার দ্বিতীয় চলচ্চিত্র পোড়ামন ২। নবাগত পরিচালক রায়হান রাফী পরিচালিত এই চলচ্চিত্রে তার বিপরীতে ছিলেন আরেক নবাগত সিয়াম আহমেদ। দহন চলচ্চিত্রে রাফী-সিয়াম-পূজা জুটিকে পুনরায় একত্রে দেখা যায়।

গত রোজার ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পায় আলোচিত সিনেমা ‘গলুই’। সেখানে প্রথমবার জুটি বাধেন ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান ও পূজা চেরি। প্রথম সিনেমাতেই দর্শকদের কাছে জনপ্রিয়তা পান এ জুটি।

সর্বশেষ কুরবানী ঈদে মুক্তি পেয়েছে অনন্য মামুন পরিচালিত ‘সাইকো’ সিনেমাটিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন জিয়াউল রোশান ও পূজা চেরি। 
আজ এই অভিনেত্রী জন্মদিনে পত্রিকা একাত্তর এর পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। 

পত্রিকা একাত্তর / মাসুদ পারভেজ 

মন্তব্য

0 মন্তব্য

আরও পড়ুন