সোনালিকে জোর করে মাদক সেবন করিয়েছিল

সোনালিকে জোর করে মাদক সেবন করিয়েছিল

শনিবার (২৭ অগস্ট) সামনে এল অভিনেত্রী তথা বিজেপি নেত্রী সোনালি ফোগটের রহস্যজনক মৃত্যুর সঙ্গে জড়িত আরও এক নতুন ভিডিও  ক্লিপ। যেখানে দেখা যাচ্ছে ডান্স ফ্লোরে তাঁকে মদ্যপান করতে বাধ্য করা হয়েছিল। ভিডিওতে যে ব্যক্তিকে দেখা যাচ্ছে সোনালি ফোগটতে জোর করে পান করাতে, মনে করা হচ্ছে সে আর কেউ নয়, সুধীর সাঙ্গওয়ান। সুধীর সাঙ্গওয়ান ছিল সোনালির…

শনিবার (২৭ অগস্ট) সামনে এল অভিনেত্রী তথা বিজেপি নেত্রী সোনালি ফোগটের রহস্যজনক মৃত্যুর সঙ্গে জড়িত আরও এক নতুন ভিডিও  ক্লিপ। যেখানে দেখা যাচ্ছে ডান্স ফ্লোরে তাঁকে মদ্যপান করতে বাধ্য করা হয়েছিল। ভিডিওতে যে ব্যক্তিকে দেখা যাচ্ছে সোনালি ফোগটতে জোর করে পান করাতে, মনে করা হচ্ছে সে আর কেউ নয়, সুধীর সাঙ্গওয়ান। সুধীর সাঙ্গওয়ান ছিল সোনালির দুই সহযোগীর অন্যতম। ইতিমর্ধ্যে এই হত্যা মামলার তদন্তে তাকে গ্রেফতার করেছে পুলিশ। পিটিআই-এর প্রতিবেদন অনুযায়ী পুলিশ আরও জানিয়েছে, গোয়ার ক্লাবে অভিযুক্তরা সোনালিকে ‘মেথামফেটামিন’ নামে একটি মাদকও সেবন করিয়েছিল।

 উত্তর গোয়ার অঞ্জুনার এক হাসপাতালে মৃত অবস্থায় আনা হয়েছিল সোনালি ফোগটকে। প্রাথমিকভাবে চিকিৎসরা বলেছিলেন হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে তাঁর। তবে, তাঁর পরিবার এই সিদ্ধান্ত মেনে নিতে পারেনি। তাঁরা দাবি করেছিলেন, সোনালি ফোগটের মৃত্যুর পিছনে কোনও রহস্য রয়েছে। ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত দাবি করেছিলেন তাঁরা। হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহরলাল খট্টর হস্তক্ষেপ করার পর, পুলিশ এই বিষয়ে একটি হত্যা মামলা দায়ের করে। 

এই ঘটনায় ইতিমর্ধ্যে সোনালির দুই সহযোগী সুধীর সাঙ্গওয়ান এবং সুখবিন্দর সিং-কে গ্রেফতার করেছে। শনিবার এই ঘটনার সঙ্গে জড়িত মাদক মামলায় আরও দু’জনকে গ্রেফতার করেছে। তারা হল ক্লাব কার্লি’স-এর মালিক এডউইন নুনেস এবং দত্তপ্রসাদ গাঁওকার নামে একজন মাদক ব্যবসায়ী।

 

 

পত্রিকা একাত্তর / মাসুদ পারভেজ

মন্তব্য

0 মন্তব্য

আরও পড়ুন