সংগীতশিল্পী দিনাত জাহান মুন্নী’র জন্মদিন

সংগীতশিল্পী দিনাত জাহান মুন্নী’র জন্মদিন

জনপ্রিয় সংগীতশিল্পী এবং টিভি উপস্থাপিকা দিনাত জাহান মুন্নী'র আজ ৩০ আগস্ট জন্মদিন । স্কুলশিক্ষিকা মা খুব ছলেবেলায় তাঁকে  ছায়ানটে  গানের ক্লাসে ভর্তি করে দেন। বর্ণমালা শেখার আগেই তিনি গান শিখতে শুরু করেন। তিনি চলচ্চিত্রে প্লেব্যাক শিল্পী হিসেবেই বেশী পরিচিত। ১৯৯৭ সালে শওকত আলী ইমনের সুরে জননেতা ছবিতে প্লেব্যাক করার মাধ্যমে চলচ্চিত্রে আগমন ঘটে তার।  ২০০০…

জনপ্রিয় সংগীতশিল্পী এবং টিভি উপস্থাপিকা দিনাত জাহান মুন্নী'র আজ ৩০ আগস্ট জন্মদিন । স্কুলশিক্ষিকা মা খুব ছলেবেলায় তাঁকে  ছায়ানটে  গানের ক্লাসে ভর্তি করে দেন। বর্ণমালা শেখার আগেই তিনি গান শিখতে শুরু করেন। তিনি চলচ্চিত্রে প্লেব্যাক শিল্পী হিসেবেই বেশী পরিচিত। ১৯৯৭ সালে শওকত আলী ইমনের সুরে জননেতা ছবিতে প্লেব্যাক করার মাধ্যমে চলচ্চিত্রে আগমন ঘটে তার।

 ২০০০ সালে প্রকাশ হয় তার প্রথম অ্যালবাম ‘প্রতীক্ষা’। ছয় বছর বিরতির পর লালনের গান নিয়ে প্রকাশিত হয় তার দ্বিতীয় একক অ্যালবাম ‘অপার হয়ে বসে আছি’। এছাড়া আসিফের সঙ্গে  ‘মন ছুঁয়ে যাও', 'চলো যাই অজানায়', 'ফিরব না আজ বাড়ি'সহ বেশ কয়েকটি দৈত এবং মিশ্র অ্যালবামে  গান গেয়েছেন। চলচ্চিত্রেই তিনি শতাধিকের অধিক গান গেয়েছেন। তাছাড়া তিনি মঞ্চে- আধুনিক, দেশাত্মবোধক, লালনের গান ও হারানো দিনের গান গাইতে পছন্দ করেন। গানের পাশাপাশি টেলিভিশনে উপস্থাপনাও করেন তিনি। গানের জন্য পাঁচবার জাতীয় শিশু-কিশোর প্রতিযোগিতার শ্রেষ্ঠ পুরস্কার অর্জন করেন তিনি। দিনাত জাহান  মুন্নী এবিসি রেডিওতে অনুষ্ঠান প্রযোজক হিসেবে পেশাগত জীবন শুরু করেন।

বর্তমানে তিনি মাছরাঙ্গা টিভিতে কর্মরত। ব্যক্তিজীবনে তিনি গীতিকার কবির বকুলের সহধর্মিণী। ১৯৯৭ সালে তারা ভালোবেসে বিবাহবন্ধনে আবদ্ধ হন। তাদের দুটি কন্যা এবং একটি পুত্র সন্তান রয়েছে। মেয়েদের নাম প্রেরণা এবং প্রতীক্ষা। ছেলের নাম প্রচ্ছদ। দিনাত জাহান মুন্নীর জন্মদিনে পত্রিকা একাত্তর এর পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা।

 

পত্রিকা একাত্তর / মাসুদ পারভেজ 

মন্তব্য

0 মন্তব্য

আরও পড়ুন