অন্তঃসত্ত্বা অবস্থায় জিমে ঘাম ঝরাচ্ছেন অভিনেত্রী দেবিনা

অন্তঃসত্ত্বা অবস্থায় জিমে  ঘাম ঝরাচ্ছেন অভিনেত্রী দেবিনা

গত ৩ এপ্রিল কন্যা সন্তানের মা হন অভিনেত্রী দেবিনা। প্রথম সন্তানের বয়স সাড়ে ৪ মাস পূর্ণ হওয়ার আগেই দ্বিতীয় সন্তান আগমনের খবর দেন ভারতীয় টিভি সিরিয়ালের জনপ্রিয় এই তারকা। এ নিয়ে নেটিজেনদের দারুণ সমালোচনার মুখে পড়েছিলেন দেবিনা। এবার অন্তঃসত্ত্বা অবস্থায় জিমে  ঘাম ঝরাচ্ছেন এই অভিনেত্রী। পরনে কালো রঙের ব্রালেট-লেগিংস। শরীরে মাতৃত্বের আভাস স্পষ্ট। তারপরও সাবলীল…

গত ৩ এপ্রিল কন্যা সন্তানের মা হন অভিনেত্রী দেবিনা। প্রথম সন্তানের বয়স সাড়ে ৪ মাস পূর্ণ হওয়ার আগেই দ্বিতীয় সন্তান আগমনের খবর দেন ভারতীয় টিভি সিরিয়ালের জনপ্রিয় এই তারকা। এ নিয়ে নেটিজেনদের দারুণ সমালোচনার মুখে পড়েছিলেন দেবিনা।

এবার অন্তঃসত্ত্বা অবস্থায় জিমে  ঘাম ঝরাচ্ছেন এই অভিনেত্রী। পরনে কালো রঙের ব্রালেট-লেগিংস। শরীরে মাতৃত্বের আভাস স্পষ্ট। তারপরও সাবলীল ভঙ্গিতে ডাম্বেল তুলছেন, স্কোয়াট করছেন। মেডিসিন বল নিয়েও কসরত করছেন তিনি। আর তাকে সহযোগিতা করছেন জিমের প্রশিক্ষক। ইনস্টাগ্রামে পোস্ট করা একটি ভিডিওতে এমন দৃশ্য দেখা যায়।

এ ভিডিওর ক্যাপশনে লিখেন—প্রশিক্ষকের সাহায্যে সহজেই কীভাবে শরীরচর্চা করি, তারই একঝলক। ইদানীং নিজের শরীরকে সুস্থ, মনকে শান্ত রাখি। ভালোবাসার মানুষদের সান্নিধ্যে থাকি। আমার একটাই লক্ষ্য, আমি আর আমার সন্তান যেন ভালো থাকি। এটা নিশ্চিত করতেই শরীরচর্চা করি।

নেটিজেনরাও মন্তব্য করে দেবিনাকে অনুপ্রেরণা যোগাচ্ছেন। অনেকে তার ঘাম জড়ানোর সাহসীকতার ভূয়সী প্রশংসা করছেন।

পত্রিকাএকাত্তর/ মাসুদ পারভেজ

মন্তব্য

0 মন্তব্য

আরও পড়ুন