ফের নতুন বিজ্ঞাপনে শাকিব- নুসরাত ফারিয়া

ফের নতুন বিজ্ঞাপনে শাকিব- নুসরাত ফারিয়া

ঢাকায় সিনেমার সুপারস্টার শাকিব খান দীর্ঘ ৯ মাস যুক্তরাষ্ট্রে কাটানোর পর গত ১৭ আগস্ট দেশে ফেরেন। দেশে ফিরেই ব্যস্ত হয়ে পড়েছেন কাজ নিয়ে। এবার নতুন একটি বিজ্ঞাপনে দেখা যাবে চিত্রনায়িকা নুসরাত ফারিয়া সাথে।  ‘শাহেনশাহ’ সিনেমার মাধ্যমে প্রথম বড় পর্দায় জুটি বাঁধেন শাকিব-নুসরাত। এরপর গতবছর একটি মুঠোফোন সেবাদানকারী প্রতিষ্ঠানের বিজ্ঞাপনে দেখা গেছে তাদের। গত বছরের শুরুর…

ঢাকায় সিনেমার সুপারস্টার শাকিব খান দীর্ঘ ৯ মাস যুক্তরাষ্ট্রে কাটানোর পর গত ১৭ আগস্ট দেশে ফেরেন। দেশে ফিরেই ব্যস্ত হয়ে পড়েছেন কাজ নিয়ে। এবার নতুন একটি বিজ্ঞাপনে দেখা যাবে চিত্রনায়িকা নুসরাত ফারিয়া সাথে। 

‘শাহেনশাহ’ সিনেমার মাধ্যমে প্রথম বড় পর্দায় জুটি বাঁধেন শাকিব-নুসরাত। এরপর গতবছর একটি মুঠোফোন সেবাদানকারী প্রতিষ্ঠানের বিজ্ঞাপনে দেখা গেছে তাদের।

গত বছরের শুরুর দিকে বার্জারের বিজ্ঞাপন মডেল ও শুভেচ্ছাদূত হিসেবে চুক্তিবদ্ধ হন তারা। এরপর একসঙ্গে করেন একটি বিজ্ঞাপনও। নতুন খবর হচ্ছে একই প্রতিষ্ঠানের নতুন একটি বিজ্ঞাপনে আবারও জুটি হচ্ছেন শাকিব খান ও নুসরাত ফারিয়া। 

বিজ্ঞাপনটি করার বিষয়ে কথা হয় শাকিব খানের সঙ্গে। শিডিউল অনুযায়ী সেপ্টেম্বরের মাঝামাঝিতে রাজধানীতেই বিজ্ঞাপনটির শুটিং হবে বলে জানিয়েছেন সমন্বয়কারী প্রতিষ্ঠানের চেয়ারম্যান রমিম রায়হান।

নুসরাত ফারিয়া এখন একটি সিনেমার শুটিংয়ে ঢাকার বাইরে আছেন। ফিরেই নতুন এই বিজ্ঞাপনে অংশ নেবেন এই নায়িকা।

পত্রিকাএকাত্তর / মাসুদ পারভেজ

মন্তব্য

0 মন্তব্য

আরও পড়ুন