সাবেক ইউএনও স্যারের গৌরীপুর সফর

সাবেক ইউএনও স্যারের গৌরীপুর সফর

ময়মনসিংহের গৌরীপুর উপজেলার সাবেক দক্ষ প্রশাসক ও জনবান্ধব উপজেলা নির্বাহী অফিসার ও গণ-প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুগ্ম সচিব এ এফ এম আলাউদ্দিন খান  শনিবার (৩ সেপ্টেম্বর) বিকালে এক সংক্ষিপ্ত সফরে গৌরীপুর আসেন। জানা গেছে, তিনি ২৫ মার্চ ২০০৯ থেকে ২০১০ সালের ২১ এপ্রিল পর্যন্ত গৌরীপুরে কৃতিত্বের সাথে উপজেলা নির্বাহী অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন। সে সময়…

ময়মনসিংহের গৌরীপুর উপজেলার সাবেক দক্ষ প্রশাসক ও জনবান্ধব উপজেলা নির্বাহী অফিসার ও গণ-প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুগ্ম সচিব এ এফ এম আলাউদ্দিন খান  শনিবার (৩ সেপ্টেম্বর) বিকালে এক সংক্ষিপ্ত সফরে গৌরীপুর আসেন।

জানা গেছে, তিনি ২৫ মার্চ ২০০৯ থেকে ২০১০ সালের ২১ এপ্রিল পর্যন্ত গৌরীপুরে কৃতিত্বের সাথে উপজেলা নির্বাহী অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন। সে সময় তিনি বেশ কিছু জন-গুরুত্বপুর্ণ কাজ করেন যার কারণে তিনি গৌরীপুরবাসীর কাছে স্মরণীয় হয়ে আছেন। এসময় তিনি তার স্মৃতি বিজরিত উপজেলা নির্বাহী অফিসারের বাসভবন, অফিস ভবন, দ্বীপ পুকুরসহ পুরো উপজেলা ক্যাম্পাস ঘুরে দেখেন ।

এছাড়াও তিনি বঙ্গবন্ধুর ম্যুরাল,স্মৃতি সৌধ, মুক্তিযুদ্ধ কমপ্লেক্স, প্রেস ক্লাব ভবন ইত্যাদি দর্শন করেন। বর্তমানে তিনি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের যুগ্ম সচিব এবং আরবান প্রাইমারি হেলথ কেয়ার সার্ভিসেস ডেলিভারী প্রকল্পের (২য় পর্যায়) প্রকল্প পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।

পত্রিকা একাত্তর / হুমায়ুন কবির

 

মন্তব্য

0 মন্তব্য

আরও পড়ুন