মা হতে যাচ্ছেন অভিনেত্রী সোনম কাপুর

মা হতে যাচ্ছেন অভিনেত্রী সোনম কাপুর

সোনম কাপুর  ভারতের মহারাষ্ট্রের মুম্বই শহরে জন্ম করেন। তিনি একজন ভারতীয় অভিনেত্রী যিনি বলিউডের তৈরী চলচ্চিত্রেতে অভিনয় করেন। সোমবার ২১ মার্চ সকালে ইনস্টাগ্রামে বেবি বাম্পের ছবি প্রকাশ করে খবরটি জানিয়েছেন অভিনেত্রী। এমন সংবাদে খুশির জোয়ার বইছে সোনমের ভক্তদের মধ্যে। ছবিতে দেখা গেল, স্বামী আনন্দ আহুজার কোলে শুয়ে আছেন সোনম। পেটে রেখেছেন দুই হাত। ছবির ক্যাপশনে…

সোনম কাপুর  ভারতের মহারাষ্ট্রের মুম্বই শহরে জন্ম করেন। তিনি একজন ভারতীয় অভিনেত্রী যিনি বলিউডের তৈরী চলচ্চিত্রেতে অভিনয় করেন। সোমবার ২১ মার্চ সকালে ইনস্টাগ্রামে বেবি বাম্পের ছবি প্রকাশ করে খবরটি জানিয়েছেন অভিনেত্রী। এমন সংবাদে খুশির জোয়ার বইছে সোনমের ভক্তদের মধ্যে।

ছবিতে দেখা গেল, স্বামী আনন্দ আহুজার কোলে শুয়ে আছেন সোনম। পেটে রেখেছেন দুই হাত। ছবির ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, চারটে হাত তোমায় বড় করার জন্য, নিজেদের সেরাটা দিয়ে। যারা একসাথে চলবে তোমার প্রতিটা পদক্ষেপে। যারা তোমায় ভালোবাসা দেবে তোমার পাশে থাকবে। তোমাকে স্বাগত জানানোর জন্য আর অপেক্ষা করতে পারছি না।

আগামী সেপ্টেম্বর থেকে ডিসেম্বরের মধ্যেই সন্তান পৃথিবীতে আসবে। ২০১৮ সালে ব্যবসায়ী আনন্দ আহুজার সঙ্গে ঘর বাঁধেন সোনম। বর্তমানে লন্ডনের নটিং হিল বাংলোতেই রয়েছেন তারা। সেখান থেকে প্রায়ই ইনস্টায় ছবি ও ভিডিও শেয়ার করতে দেখা যায় অভিনেত্রীকে।

পত্রিকা একাত্তর / মোঃ মাসুদ পারভেজ রানা

মন্তব্য

0 মন্তব্য

আরও পড়ুন