এবার জাজের নতুন নায়িকা জাকিয়া কামাল মুন

এবার জাজের নতুন নায়িকা জাকিয়া কামাল মুন

জাজ মাল্টিমিডিয়া হচ্ছে একটি বাংলাদেশী চলচ্চিত্র স্টুডিও, পরিবেশক ও চলচ্চিত্র প্রযোজনা সংস্থা। ২০১১ সালে আব্দুল আজিজ কর্তৃক কোম্পানীটি প্রতিষ্ঠা করা হয় এবং ২০১২ সালের অক্টোবরে তাদের প্রথম চলচ্চিত্র মুক্তি দেওয়া হয়। এটি বাংলা ভাষারি একটি অন্যতম বৃহত্তম চলচ্চিত্র স্টুডিও। ডুব চলচ্চিত্রের মাধ্যমে স্টুডিওটি প্রথম আন্তর্জাতিক চলচ্চিত্র হিসেবে ইরফান খান ও নুসরাত ইমরোজ তিশা এর সাথে…

জাজ মাল্টিমিডিয়া হচ্ছে একটি বাংলাদেশী চলচ্চিত্র স্টুডিও, পরিবেশক ও চলচ্চিত্র প্রযোজনা সংস্থা। ২০১১ সালে আব্দুল আজিজ কর্তৃক কোম্পানীটি প্রতিষ্ঠা করা হয় এবং ২০১২ সালের অক্টোবরে তাদের প্রথম চলচ্চিত্র মুক্তি দেওয়া হয়। এটি বাংলা ভাষারি একটি অন্যতম বৃহত্তম চলচ্চিত্র স্টুডিও। ডুব চলচ্চিত্রের মাধ্যমে স্টুডিওটি প্রথম আন্তর্জাতিক চলচ্চিত্র হিসেবে ইরফান খান ও নুসরাত ইমরোজ তিশা এর সাথে চুক্তিবদ্ধ হন। চলচ্চিত্রটি পরিচালনা করেছেন মোস্তফা সরয়ার ফারুকী।

২৭ শে  মার্চ রবিবার জাজ মাল্টিমিডিয়া অফিসিয়াল ফেসবুক পেজ থেকে নতুন নায়িকা ঘোষণা দিয়েছে- জাজের নতুন নায়িকার সাথে আপনাদের পরিচয় করিয়ে দিচ্ছি । 

নামঃ জাকিয়া কামাল মুন 
ডাক নামঃ মাহা 
উচ্চতাঃ ৫’৭”
বর্তমান ঠিকানাঃ গুলশান-১, ঢাকা 
শিক্ষাঃ এমবিবিএস 
প্রথম সিনেমাঃ পাপ 
পরিচালকঃ সৈকত নাসির 
প্রযোজনাঃ জাজ মাল্টিমিডিয়া

জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আবদুল আজিজ জানিয়েছেন, সৈকত নাসির পরিচালিত পাপ শিরোনামের সিনেমাটিতে দেখা যাবে তাকে। এই ছবিতে প্রধান দুই চরিত্র রোশান ও ববির সঙ্গে যুক্ত হয়েছেন তিনি।

 সৈকত নাসির বলেন, অনেকদিন পর জাজের কাজ করছি। ছবির চিত্রনাট্য লিখেছেন আজিজ ভাই। তার চিত্রনাট্যে কাজ করতে পারাটা আনন্দের। ছবিতে রোশান ও ববি থাকলেও, মাহার চরিত্রটি কম গুরুত্বপূর্ণ নয়।

জাজ মাল্টিমিডিয়া ২০১১ সালে আব্দুল আজিজ প্রতিষ্ঠা করেন। চলচ্চিত্রের এই প্রতিষ্ঠানটি ভালোবাসার রঙ, অন্যরকম ভালোবাসা, পোড়ামন, ভালোবাসা আজকাল এবং অগ্নির মত উল্লেখযোগ্য চলচ্চিত্রসমূহ প্রযোজনা করেছেন।

পত্রিকা একাত্তর / মোঃ মাসুদ পারভেজ রানা

মন্তব্য

0 মন্তব্য

আরও পড়ুন