রেস্টুরেন্টের ব্যবসায় নামছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি

রেস্টুরেন্টের ব্যবসায় নামছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি

শারমিন আকতার নিপা (মাহিয়া মাহী হিসেবেই অধিক পরিচিত) হচ্ছেন একজন বাংলাদেশী চলচ্চিত্র অভিনেত্রী।২০১২ সালে ভালোবাসার রঙ চলচ্চিত্রের মাধ্যমে মাহীর চলচ্চিত্রে অভিষেক হয়। তিনি বর্তমানে বাংলাদেশের সর্বোচ্চ পারিশ্রমিক প্রাপ্ত অভিনেত্রী। ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা মাহিয়া মাহি। গাজীপুরের স্বনামধন্য ব্যবসায়ী কামরুজ্জামান সরকার রাকিবকে বিয়ে করে ভালোই কাটছে তার সংসার। সাম্প্রতিক সময়ে অভিনয় থেকে নিজেকে দূরে সরিয়ে রেখেছেন…

শারমিন আকতার নিপা (মাহিয়া মাহী হিসেবেই অধিক পরিচিত) হচ্ছেন একজন বাংলাদেশী চলচ্চিত্র অভিনেত্রী।২০১২ সালে ভালোবাসার রঙ চলচ্চিত্রের মাধ্যমে মাহীর চলচ্চিত্রে অভিষেক হয়। তিনি বর্তমানে বাংলাদেশের সর্বোচ্চ পারিশ্রমিক প্রাপ্ত অভিনেত্রী।

ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা মাহিয়া মাহি। গাজীপুরের স্বনামধন্য ব্যবসায়ী কামরুজ্জামান সরকার রাকিবকে বিয়ে করে ভালোই কাটছে তার সংসার। সাম্প্রতিক সময়ে অভিনয় থেকে নিজেকে দূরে সরিয়ে রেখেছেন মাহি। ভবিষ্যতে তা আরও কমিয়ে দিতে চান এই নায়িকা।

এবার রেস্টুরেন্টের ব্যবসায় নামছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। মাহি বলেন, শিগগিরই রেস্টুরেন্ট চালু করতে যাচ্ছি। পুরোদমে এখন ওটারই কাজ চলছে। মাহি বলেন, গাজীপুর চৌরাস্তার প্রধান সড়কে রেস্টুরেন্টটি চালু করতে যাচ্ছেন তিনি। তিনটি ফ্লোর নিয়ে এই রেস্টুরেন্টের আয়তন ছয় হাজার বর্গফুটের বেশি। তার রেস্টুরেন্টের নাম ‘ফারিশতা’। এই রোজার প্রথম থেকেই এই ‘ফারিশতা’ চালু করতে যাচ্ছেন মাহি। নানান ধরণের ইফতার বিক্রির মধ্য দিয়ে এই রেস্টুরেন্টের যাত্রা শুরু হবে। এক্সপার্ট শেফ দিয়ে এই রেস্টুরেন্ট পরিচালনা করবেন মাহি। তার রেস্টুরেন্টে মিলবে দেশি ও বিদেশি নানা ধরনের খাবার। এছাড়াও থাকবে রুফটপ। যেখানে সুযোগ থাকছে আড্ডা দেওয়ার।

পত্রিকা একাত্তর / মোঃ মাসুদ পারভেজ রানা

মন্তব্য

0 মন্তব্য

আরও পড়ুন