অভিনেত্রী পল্লবী ঝুলন্ত মরদেহ উদ্ধার

অভিনেত্রী পল্লবী ঝুলন্ত মরদেহ উদ্ধার

ফের শোকের ছায়া নেমে এল টলিপাড়ায়। কলকাতার টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী পল্লবী দে-র ঝুলন্ত দেহ উদ্ধার হল তাঁর নিজের ফ্ল্যাট থেকে। গড়ফার একটি ফ্ল্যাটে নিজের প্রেমিকের সঙ্গে থাকতেন পল্লবী। সূত্রের  খবর অনুসারে জানা যায় শনিবার রাতে আত্মহত্যার চেষ্টা করেন পল্লবী। ১৫ মে রবিবার সকালে তাঁকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করেন তাঁর সঙ্গী। তিনিই সবার প্রথমে পুলিশকে জানান।…

ফের শোকের ছায়া নেমে এল টলিপাড়ায়। কলকাতার টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী পল্লবী দে-র ঝুলন্ত দেহ উদ্ধার হল তাঁর নিজের ফ্ল্যাট থেকে। গড়ফার একটি ফ্ল্যাটে নিজের প্রেমিকের সঙ্গে থাকতেন পল্লবী। সূত্রের  খবর অনুসারে জানা যায় শনিবার রাতে আত্মহত্যার চেষ্টা করেন পল্লবী।
১৫ মে রবিবার সকালে তাঁকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করেন তাঁর সঙ্গী। তিনিই সবার প্রথমে পুলিশকে জানান। তড়িঘড়ি করে গড়ফার ফ্ল্যাটে পৌঁছয় পুলিশ। তারাই পল্লবীর দেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
যদিও পল্লবীকে এখনও পর্যন্ত মৃত বলে ঘোষণা করা হয়নি হাসপাতালের তরফে। কিন্তু অভিনেত্রীর ঘনিষ্ঠ মহল সূত্রে খবর, পল্লবী প্রয়াত হয়েছেন। তাঁর মৃত্যুতে শোকস্তব্ধ টলিউডের কলাকুশলীরা। তাঁর সহকর্মীদের কাছেও অবিশ্বাস্য এই খবর। 
পত্রিকা একাত্তর / মোঃ মাসুদ পারভেজ রানা 

মন্তব্য

0 মন্তব্য

আরও পড়ুন