পুত্র সন্তানের মা হলেন মার্কিন পপ তারকা রিয়ানা

পুত্র সন্তানের মা হলেন মার্কিন পপ তারকা রিয়ানা

রবেইন রিয়ানা ফেন্টি একজন বার্বাডিয়ান গায়িকা, গীতিকার, এবং অভিনেত্রী।রিয়ানা সঙ্গীত ছাড়াও অনেক চলচ্চিত্রে অভিনয় করেছেন। ব্যবসায়ী হিসেবেও তার অনেক খ্যাতি আছে। মার্কিন পপ তারকা রিয়ানা গত ১৩ মে প্রথমবারের মতো ছেলের মা হয়েছেন। তবে ছেলে হওয়ার সুখবর এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেননি এই পপ তারকা। প্রায় এক দশক ধরে রিয়ানা ও এসাপ রকির বন্ধুত্ব। আগে থেকেই…

রবেইন রিয়ানা ফেন্টি একজন বার্বাডিয়ান গায়িকা, গীতিকার, এবং অভিনেত্রী।রিয়ানা সঙ্গীত ছাড়াও অনেক চলচ্চিত্রে অভিনয় করেছেন। ব্যবসায়ী হিসেবেও তার অনেক খ্যাতি আছে।
মার্কিন পপ তারকা রিয়ানা গত ১৩ মে প্রথমবারের মতো ছেলের মা হয়েছেন।
তবে ছেলে হওয়ার সুখবর এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেননি এই পপ তারকা। প্রায় এক দশক ধরে রিয়ানা ও এসাপ রকির বন্ধুত্ব। আগে থেকেই সন্তান নেওয়ার পরিকল্পনা ছিল তাদের।
নিজেদের মধ্যে সঙ্গে সম্পর্ক দৃঢ় হতেই সন্তান নেওয়ার প্রস্তুতি শুরু করেছিলেন এই জুটি। অবশেষে তা আলোর মুখ দেখলো।
চলতি বছরের শুরুতে নিউইয়র্ক সিটির রাস্তায় হাঁটতে বের হন রিয়ানা ও রকি। বেবি বাম্প নিয়ে হাঁটার সময় ক্যামেরাবন্দী হয়ে গর্ভাবস্থার ঘোষণা করেছিলেন তাঁরা। আর সেই থেকে শুরু হয় হইচই। এরপর প্রায় সময়ই সোশ্যাল মিডিয়ায় নিজের বেবি বাম্পের ছবি দিতে থাকেন এই গায়িকা। 
ফোর্বস রিয়ানাকে ২০১২ সালের চতুর্থ সবচেয়ে ক্ষমতাশালী সেলেব্রেটি হিসাবে নির্বাচিত করে, এবং পরের বছর টাইম (ম্যাগাজিন) তাকে পৃথিবীর ১০০ প্রভাবশালীর তালিকায় তাকে স্থান দিয়েছে।
২০২১ সালে ফোর্বস জানিয়েছে যে, রিয়ানা বিশ্বের ধনী গায়িকা; যেখানে তার মোট সম্পদের পরিমাণ ১.৭ বিলিয়ন মার্কিন ডলার উল্লেখ করা হয়েছে।
রিয়ানা হচ্ছে সবচেয়ে কম বয়সী এবং দ্রুততম সোলো শিল্পী যার বিলবোর্ড হট ১০০ তালিকায় প্রথম স্থানে অবস্থান করা ১৪টি একক-সঙ্গীত রয়েছে, এবং ২০০০ দশকের ডিজিটাল সঙ্গীত শিল্পী হিসেবে নামাঙ্কিত হয়েছেন এবং বিলবোর্ড কর্তৃক ২০১০ দশকের টপ হট ১০০ শিল্পীর মধ্যে স্থান পেয়েছেন। তিনি অসংখ্যা পুরস্কার ও মনোনয়ন অর্জন করেছেন।
পত্রিকা একাত্তর / মোঃ মাসুদ পারভেজ রানা 

মন্তব্য

0 মন্তব্য

আরও পড়ুন