মডেল সরস্বতী দাসের ঝুলন্ত দেহ উদ্ধার

মডেল সরস্বতী দাসের ঝুলন্ত দেহ উদ্ধার

কলকাতায় আবারও এক মডেল মৃত্যর মিছিলে যোগ দিলেন বর্তমান সময়ের অন্যতম মডেল সরস্বতী দাস। রোববার ( ২৯ মে) কসবার বাড়ি থেকে ঝুলন্ত দেহ উদ্ধার করেছে পুলিশ। কসবায় একটি আবাসনে মা মাসি এবং দিদিমার সঙ্গে থাকতেন সরস্বতী। জানা গেছে, গত শনিবার (২৮ মে) রাতে বাড়ির সকলের সঙ্গে ভালোভাবেই কথা বলেছেন। এই ঘটনার নেপথ্যে কোনো সম্পর্কের টানাপোড়েন…

কলকাতায় আবারও এক মডেল মৃত্যর মিছিলে যোগ দিলেন বর্তমান সময়ের অন্যতম মডেল সরস্বতী দাস। রোববার ( ২৯ মে) কসবার বাড়ি থেকে ঝুলন্ত দেহ উদ্ধার করেছে পুলিশ। কসবায় একটি আবাসনে মা মাসি এবং দিদিমার সঙ্গে থাকতেন সরস্বতী।
জানা গেছে, গত শনিবার (২৮ মে) রাতে বাড়ির সকলের সঙ্গে ভালোভাবেই কথা বলেছেন। এই ঘটনার নেপথ্যে কোনো সম্পর্কের টানাপোড়েন থাকতে পারে বলে মনে করছেন পরিবারের সদস্যরা। 
পরিবার সূত্রে খবর, সরস্বতী শুরুতে মেক আপ আর্টিস্ট হিসেবে কাজ শুরু করেন। তখন থেকেই মাঝেমধ্যে ফটোশুটের কাজও করতেন। খুব ভালো মেহেন্দি আঁকতেন। সেই মেহেন্দির ডিজাইন তিনি এঁকে রাখতেন খাতার পাতায়।
তার ডিজাইন ভরা একটি খাতার শেষ পাতাতেই মিলল তার মায়ের জন্য লেখা ‘শেষ বার্তা।  নোটে লেখা, আমার জীবনের সবচেয়ে সুন্দর এবং সবচেয়ে প্রিয় মানুষ আমার মাকে ধন্যবাদ জানাতে চাই। তুমি সব সময় আমার সঙ্গে ছিলে, আমার জন্যে ছিলে, তাই তোমাকে ধন্যবাদ।পুলিশ প্রকৃত কারণ খুঁজে পেতে ইতোমধ্যে তদন্ত শুরু করেছে।
পত্রিকা  একাত্তর / মোঃ মাসুদ পারভেজ রানা 

মন্তব্য

0 মন্তব্য

আরও পড়ুন