সুপারস্টারের দ্রুত আরোগ্য কামনা করছি- মমতা বন্দ্যোপাধ্যায়

সুপারস্টারের দ্রুত আরোগ্য কামনা করছি- মমতা বন্দ্যোপাধ্যায়

করোনায় আক্রান্ত বলিউডের কিং শাহরুখ খান। করোনায় আক্রান্ত হওয়ার খবর করণ জোহারের ৫০তম জন্মদিনের পার্টিকেই দায়ী করছেন অনুরাগীরা। নেটিজেনদের কথায়, করণ জোহরের জন্মদিনের পার্টিতে রীতিমতো তারকাদের ঢল নেমেছিল। শাহরুখ, আমির, সলমনের পাশাপাশি সেখানে উপস্থিত ছিলেন কার্তিক আরিয়ান, কিয়ারা আডভানি, অক্ষয় কুমার, আদিত্য রায় কাপুর সহ অন্য সকল অভিনেতারাও। তালিকার একাধিক এখন কোভিডে আক্রান্ত।  কিং খানের…

করোনায় আক্রান্ত বলিউডের কিং শাহরুখ খান। করোনায় আক্রান্ত হওয়ার খবর করণ জোহারের ৫০তম জন্মদিনের পার্টিকেই দায়ী করছেন অনুরাগীরা। নেটিজেনদের কথায়, করণ জোহরের জন্মদিনের পার্টিতে রীতিমতো তারকাদের ঢল নেমেছিল।

শাহরুখ, আমির, সলমনের পাশাপাশি সেখানে উপস্থিত ছিলেন কার্তিক আরিয়ান, কিয়ারা আডভানি, অক্ষয় কুমার, আদিত্য রায় কাপুর সহ অন্য সকল অভিনেতারাও। তালিকার একাধিক এখন কোভিডে আক্রান্ত। 

কিং খানের অসুস্থতার খবর টুইট করে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলিউড বাদশার দ্রুত আরোগ্য কামনা করেছেন। মমতা টুইটে লিখেছেন, সদ্য জানতে পারলাম, আমাদের রাজ্যের ব্র্যান্ড অ্যাম্বাসডর শাহরুখ খান কোভিড পজিটিভ। সুপারস্টারের দ্রুত আরোগ্য কামনা করছি। দ্রুত সুস্ত হও শাহরুখ। শাহরুখের করোনার খবর এখনও তাঁর টিমের তরফে নিশ্চিত করা হয়নি।

পত্রিকা একাত্তর / মোঃ মাসুদ পারভেজ রানা

মন্তব্য

0 মন্তব্য

আরও পড়ুন