প্রথমবারের মতো মা হচ্ছেন প্রসূন আজাদ

প্রথমবারের মতো মা হচ্ছেন প্রসূন আজাদ

প্রসূন আজাদ হচ্ছেন একজন বাংলাদেশী মডেল, অভিনেত্রী এবং পরিচালক। তিনি ২০১২ সালে লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন করেন। ২০১৪ সালে সর্বনাশা ইয়াবা চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে তার চলচ্চিত্র শিল্পে অভিষেক ঘটে। প্রথমবারের মা হতে চলেছেন লাক্স তারকা প্রসূন আজাদ। সম্প্রতি দর্শকদের এই সুখবর জানান তিনি। জানা গেছে, ঢাকার মনোয়ারা হাসপাতালে করান নিয়মিত পরীক্ষা-নিরীক্ষা। প্রসূন…

প্রসূন আজাদ হচ্ছেন একজন বাংলাদেশী মডেল, অভিনেত্রী এবং পরিচালক। তিনি ২০১২ সালে লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন করেন। ২০১৪ সালে সর্বনাশা ইয়াবা চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে তার চলচ্চিত্র শিল্পে অভিষেক ঘটে।

প্রথমবারের মা হতে চলেছেন লাক্স তারকা প্রসূন আজাদ। সম্প্রতি দর্শকদের এই সুখবর জানান তিনি। জানা গেছে, ঢাকার মনোয়ারা হাসপাতালে করান নিয়মিত পরীক্ষা-নিরীক্ষা। প্রসূন আজাদ বলেন, জীবনের সবচেয়ে আনন্দঘন সময় কাটাচ্ছি। আমার স্বামী সব সময় আমার দেখাশোনা করছে। সেই সঙ্গে শ্বশুরবাড়ির সবাইও পাশে আছেন। মা হওয়ার মাধ্যমে একজন নারী জীবনের পূর্ণতা লাভ করে।

আমিও ভাবতাম কবে পরিপূর্ণ নারী হব। এবার আল্লাহ আমার সেই আশা পূর্ণ করতে যাচ্ছেন। এখনো আর্লি স্টেজে আছি, এ সময়টা খুব সাবধানে থাকতে বলেছেন চিকিৎসক। আমিও কোনো ভারী কাজ করছি না। বিশ্রামে আছি আর অনাগত সন্তানকে নিয়ে ভাবছি।

গত বছর ১২ মে লকডাউনের মাঝেই আংটি বদল হয়েছিল লাক্স তারকা প্রসূন আজাদের। জানা গেছে, অভিনেত্রী প্রসূনের বর ফারহান গাফফার ব্যবসায়ী। তাদের মধ্যে দীর্ঘ দিনের বন্ধুত্ব ছিল  (৩০ জুলাই) মসজিদে তাদের বিয়ে সম্পন্ন হয়েছে।

পত্রিকা একাত্তর / মোঃ মাসুদ পারভেজ রানা 

মন্তব্য

0 মন্তব্য

আরও পড়ুন