ছেলে সন্তানের ছবি প্রাকাশ করলেন কাজল

ছেলে সন্তানের ছবি প্রাকাশ করলেন কাজল

কাজল আগরওয়াল একজন ভারতীয় চলচ্চিত্র অভিনেত্রী। তার সফল চলচ্চিত্র পেশার মাধ্যমে, তিনি দক্ষিণ ভারতে জনপ্রিয়তা অর্জন করেছেন। ২০০৪ সালে, কিউ! হো গায়া না… চলচ্চিত্রের মাধ্যমে বলিউড চলচ্চিত্র শিল্পে এবং ২০০৭ সালে, লক্ষ্মী কালিয়ানাম চলচ্চিত্রের মাধ্যমে তেলুগু চলচ্চিত্র শিল্পে তার আত্মপ্রকাশ ঘটে।  কাজল আগারওয়াল সম্প্রতি প্রথমবার পুত্রসন্তানের মা হয়েছেন। পুত্রের নাম রেখেছেন নীল। কয়েক মাস আগেই…

কাজল আগরওয়াল একজন ভারতীয় চলচ্চিত্র অভিনেত্রী। তার সফল চলচ্চিত্র পেশার মাধ্যমে, তিনি দক্ষিণ ভারতে জনপ্রিয়তা অর্জন করেছেন। ২০০৪ সালে, কিউ! হো গায়া না… চলচ্চিত্রের মাধ্যমে বলিউড চলচ্চিত্র শিল্পে এবং ২০০৭ সালে, লক্ষ্মী কালিয়ানাম চলচ্চিত্রের মাধ্যমে তেলুগু চলচ্চিত্র শিল্পে তার আত্মপ্রকাশ ঘটে।  কাজল আগারওয়াল সম্প্রতি প্রথমবার পুত্রসন্তানের মা হয়েছেন। পুত্রের নাম রেখেছেন নীল। কয়েক মাস আগেই সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছিল কাজল এবং তার স্বামী গৌতম কিচলু খুব শীঘ্রই নতুন অতিথিকে স্বাগত জানাতে চলেছেন। গত ১৯ এপ্রিল কাজল পুত্র সন্তানের মা হয়েছেন। এসব খবর প্রকাশ্যে আসলেও সন্তানের ছবি প্রকাশ্যে আসেননি অভিনেত্রী। এমনকি গত মাতৃ-দিবস নিজের সদ্যজাত সন্তানের সঙ্গে তোলা একটি ছবি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেছিলেন কাজল কিন্তু তাতে ছেলের মুখ দেখতে পায়নি তাঁর ভক্তরা। 

 সোমবার কাজল সোশ্যাল মিডিয়ায় তার সন্তানের সঙ্গে একটি ছবি শেয়ার করেছেন। যেখানে দেখা যাচ্ছে বিছানায় পুত্রসন্তানকে ধরে শুয়ে আছেন কাজল। আগের পোস্টে পুত্র নীলের মুখ না দেখা গেলেও এই ছবিতে ভক্তরা তাদের প্রিয় অভিনেত্রীর সন্তানের চেহারা দেখতে পেলেন। দক্ষিণী জনপ্রিয় অভিনেত্রী রাশি খান্না,কীর্তি সুরেশ কাজলের পোষ্টে মন্তব্য করে তাদের ভালোবাসা জানিয়েছেন। 

ক্যাপশনে কাজল লিখেছেন,নীল আমার জীবনের ভালোবাসা। হ্যাশট্যাগ দিয়ে অভিনেত্রী লিখেছেন ‘হার্ট বিট’। ২০২০ সালে গৌতম কিচলুকে বিয়ে করেছিলেন দক্ষিণের এই জনপ্রিয় সুন্দরী অভিনেত্রী। 

 

পত্রিকা একাত্তর / মোঃ মাসুদ পারভেজ রানা

মন্তব্য

0 মন্তব্য

আরও পড়ুন