পায়রা বন্দরে আউটসোর্সিংয়ে ২০ ক্যাটাগরির পদে ৫৮ জনের নিয়োগ
আবেদন করা যাবে ২৯ অক্টোবর ২০২৬ পর্যন্ত, চুক্তির মেয়াদ দুই বছর
পটুয়াখালী জেলা প্রতিনিধি · কলাপাড়া, পটুয়াখালী
প্রকাশ:
পায়রা বন্দর কর্তৃপক্ষ আউটসোর্সিংয়ের মাধ্যমে অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ২০টি ক্যাটাগরিতে মোট ৫৮ জনকে নেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা আগামী ২৯ অক্টোবর ২০২৬ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন।
বিজ্ঞাপন
বিজ্ঞপ্তি অনুযায়ী, ল্যান্ড সার্ভেয়ার পদে দুজন, ড্রাইভার (হেভি) পদে পাঁচজন, বোট চালক পদে একজন, ক্রেন অপারেটর পদে একজন, কম্পিউটার অপারেটর পদে একজন, ইলেকট্রিশিয়ান পদে দুজন এবং টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদে দুজন নেওয়া হবে। এসব পদের মাসিক বেতন ১৮ হাজার ৫১৪ টাকা।
প্লাম্বার পদে একজন এবং ড্রাইভার (লাইট) পদে ১২ জন নিয়োগ পাবেন। এই দুই পদের মাসিক বেতন ১৭ হাজার ৯৯২ টাকা। মুরিং গ্যাং পদে ১০ জন এবং গ্রিজার পদে একজনকে নেওয়া হবে, যাঁদের বেতন ১৭ হাজার ৬৩০ টাকা।
সুকানি, বোট অ্যাসিস্ট্যান্ট, গার্ডেনার ও বাবুর্চি পদে যথাক্রমে একজন, একজন, দুজন ও তিনজন নিয়োগ পাবেন। এসব পদের মাসিক বেতন ১৭ হাজার ১০৮ টাকা। মেসেঞ্জার, আয়া, লিফটম্যান, সহকারী বাবুর্চি ও পরিচ্ছন্নতা কর্মী পদে যথাক্রমে একজন, দুজন, একজন, একজন ও দুজনকে নেওয়া হবে। এই পদগুলোর মাসিক বেতন ১৬ হাজার ৬৭৩ টাকা।
২৯ অক্টোবর ২০২৬ তারিখে আবেদনকারীর বয়স ১৮ থেকে ৬০ বছরের মধ্যে হতে হবে। নিয়োগের ক্ষেত্রে চুক্তির মেয়াদ হবে দুই বছর।
বিজ্ঞাপন
আগ্রহী প্রার্থীদের প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদনপত্র ‘সদস্য (প্রশাসন ও অর্থ), পায়রা বন্দর কর্তৃপক্ষ, কলাপাড়া, পটুয়াখালী’ বরাবর ডাকযোগে অথবা অন্য কোনো উপায়ে পৌঁছাতে হবে। নির্ধারিত আবেদন ফরম পায়রা বন্দর কর্তৃপক্ষের ওয়েবসাইট https://ppa.gov.bd থেকে নামানো যাবে।
১ থেকে ৯ নম্বর পদের আবেদন ফি ১০০ টাকা এবং ১০ থেকে ২০ নম্বর পদের ফি ৫০ টাকা। আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২৯ অক্টোবর ২০২৬। এর মধ্যেই আগ্রহী প্রার্থীদের আবেদন সম্পন্ন করতে হবে।