চুয়াডাঙ্গায় বিশেষ অভিযান পরিচালনা করে দেশীয় তৈরি ২০০ লিটার চোলাই মদসহ শ্রী লিটন (৩৩) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
বৃহস্পতিবার (২৪শে মার্চ) সকালে চুয়াডাঙ্গা বাস টার্মিনাল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত শ্রী লিটন চুয়াডাঙ্গা পুরাতন হাসপাতাল পাড়ার মৃত মহাদেবের ছেলে। বৃহস্পতিবার দুপুরে র্যাব-৬, সিপিসি-২, ঝিনাইদহ ক্যাম্প থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের মাধ্যমে র্যাব-৬, সিপিসি-২, ঝিনাইদহ ক্যাম্পের একটি আভিযানিক দল জানতে পারে যে, চুয়াডাঙ্গা সদর থানাধীন বাস টার্মিনাল এলাকায় কতিপয় ব্যক্তি নেশা জাতীয় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের জন্য অবস্থান করছে। আভিযানিক দলটি উক্ত সংবাদের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বাস টার্মিনাল রোডের পাশে মায়ের দোয়া স্টিল অ্যান্ড ফার্নিচার দোকানের সামনে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করেন।
অভিযান পরিচালনাকালে শ্রী লিটনকে গ্রেফতার করে তার নিজ হেফাজত হতে ২০টি জারিকেনে বহনকৃত ২০০ লিটার দেশীয় তৈরি চোলাই মদ উদ্ধারপূর্বক তা জব্দ করা হয়। জব্দকৃত আলামতসমূহ আটককৃত আসামি শ্রী লিটনকে চুয়াডাঙ্গা সদর থানায় হস্তান্তর করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
পত্রিকা একাত্তর/ মোঃ তারিকুর রহমান
চুয়াডাঙ্গায় চোলাই মদসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
চুয়াডাঙ্গায় বিশেষ অভিযান পরিচালনা করে দেশীয় তৈরি ২০০ লিটার চোলাই মদসহ শ্রী লিটন (৩৩) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। বৃহস্পতিবার (২৪শে মার্চ) সকালে চুয়াডাঙ্গা বাস টার্মিনাল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত শ্রী লিটন চুয়াডাঙ্গা পুরাতন হাসপাতাল পাড়ার মৃত মহাদেবের ছেলে। বৃহস্পতিবার দুপুরে র্যাব-৬, সিপিসি-২, ঝিনাইদহ ক্যাম্প থেকে পাঠানো…







মন্তব্য