নড়াইল সদর উপজেলার তুলারামপুর মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ইমদাদুল ইসলাম ও প্রধান শিক্ষক ইন্দ্রজিৎ মন্ডলের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেলে তুলারামপুর ইউনিয়নবাসীর আয়োজনে বিদ্যালয় প্রাঙ্গনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন তুলারাপুর ইউনিয়নের চেয়ারম্যান টিপু সুলতান, নড়াইল সদর উপজেলার তুলারামপুর মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ইমদাদুল ইসলাম, প্রধান শিক্ষক ইন্দ্রজিৎ মন্ডল, বিদ্যালয়ের সাবেক ছাত্র নিলয় হোসেন প্রমূখ।
উল্লেখ্য, নড়াইল সদর উপজেলার তুলারামপুর মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ইমদাদুল ইসলাম ও প্রধান শিক্ষক ইন্দ্রজিৎ মন্ডলের বিরুদ্ধে বিদ্যালয়ের কম্পিউটার ল্যাব অপারেটর ও অফিস সহায়ক পদে নিয়োগে মোটা অংকের টাকার বিনিময়ের লোক নিয়োগ দেওয়ার অভিযোগ ওঠে। এ ঘটনায় বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রচারিত হয়।
পত্রিকা একাত্তর / হাফিজুল নিলু
বিদ্যালয়ের সভাপতি ও প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের
নড়াইল সদর উপজেলার তুলারামপুর মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ইমদাদুল ইসলাম ও প্রধান শিক্ষক ইন্দ্রজিৎ মন্ডলের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে তুলারামপুর ইউনিয়নবাসীর আয়োজনে বিদ্যালয় প্রাঙ্গনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন তুলারাপুর ইউনিয়নের চেয়ারম্যান টিপু সুলতান, নড়াইল সদর উপজেলার তুলারামপুর মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ইমদাদুল ইসলাম, প্রধান শিক্ষক ইন্দ্রজিৎ…







মন্তব্য