রাস্তায় ইটভাটার মাটি কেড়ে নিলো প্রাণ

রাস্তায় ইটভাটার মাটি কেড়ে নিলো প্রাণ

চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা-দর্শনা মহাসড়কে সড়কে সড়ক দূর্ঘটনায় শামীম (২৪) নামের এক মোটরসাইকেল চালক যুবক নিহত হয়েছে। তিনি দামুড়হুদা উপজেলার হাউলি ইউনিয়ন লোকনাথপুর শাহাবুদ্দিনের ছেলে। বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে দামুড়হুদা শেখ ইটভাটর সামনে এই দূর্ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানান, শামীম বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে মোটরসাইকেল যোগে দামুড়হুদা থেকে বাড়ী ফিরছিলো। এসময় দর্শনা দিক থেকে…

চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা-দর্শনা মহাসড়কে সড়কে সড়ক দূর্ঘটনায় শামীম (২৪) নামের এক মোটরসাইকেল চালক যুবক নিহত হয়েছে। তিনি দামুড়হুদা উপজেলার হাউলি ইউনিয়ন লোকনাথপুর শাহাবুদ্দিনের ছেলে।

বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে দামুড়হুদা শেখ ইটভাটর সামনে এই দূর্ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানান, শামীম বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে মোটরসাইকেল যোগে দামুড়হুদা থেকে বাড়ী ফিরছিলো। এসময় দর্শনা দিক থেকে একটি মোটর সাইকেলকে সাইড দিতে গেলে রাস্তায় জমে থাকা কাদামাটিতে পিচ্চিলে পড়ে রক্তাক্ত জখম হয়।

তাকে স্থানীয়রা উদ্ধার করে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন দামুড়হুদা মডেল থানা অফিসার ইনচার্জ ওসি ফেরদৌস ওয়াহিদ দামুড়হুদা শেখ ইটভাটর সামনে পৌঁছালে রাস্তায় ইটভাটার ভেজামাটিতে পিছলিয়ে পড়ে রক্তাক্ত জখম হয়।

দর্শনা দিক থেকে দামুড়হুদায় আসার পথে অপর একটি মোটর সাইকেলকে সাইড দিতে গেলে জমে থাকা কাদামাটিতে পিচ্চিলে পড়ে দূর্ঘটনার স্বীকার হন তিনি। স্থানীয়রা উদ্ধার করে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন। বিষয়টি দামুড়হুদা মডেল থানা অফিসার ইনচার্জ ওসি ফেরদৌস ওয়াহিদ এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পত্রিকা একাত্তর / তারিকুর রহমান

মন্তব্য

0 মন্তব্য

আরও পড়ুন