অভিযানে মাদক ব্যবসায়ীকে ইয়াবাসহ গ্রেফতার

অভিযানে মাদক ব্যবসায়ীকে ইয়াবাসহ গ্রেফতার

বগুড়ার শেরপুর থানার একটি আভিযানিক দল মঙ্গলবার থানা এলাকার  সীমাবাড়ি ধনকুন্ডি ফুড ভিলেজ ঈদগা জামে মসজিদ এর সামনে উপ পরিদর্শক রবিউল ইসলাম অভিযান পরিচালনা করে সকাল সারে ৯ টায় এক মাদক ব্যবসায়ীকে অবৈধ ৬০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করে। শেরপুর থানা সুত্রে জানাগেছে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর নাম মোহাম্মদ মুন্না (৩৪) পিতা : মোঃ আব্দুল…

বগুড়ার শেরপুর থানার একটি আভিযানিক দল মঙ্গলবার থানা এলাকার  সীমাবাড়ি ধনকুন্ডি ফুড ভিলেজ ঈদগা জামে মসজিদ এর সামনে উপ পরিদর্শক রবিউল ইসলাম অভিযান পরিচালনা করে সকাল সারে ৯ টায় এক মাদক ব্যবসায়ীকে অবৈধ ৬০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করে।

শেরপুর থানা সুত্রে জানাগেছে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর নাম মোহাম্মদ মুন্না (৩৪) পিতা : মোঃ আব্দুল সরকার, গ্রাম:মধ্য ভদ্রঘাট, থানা:  কামারখন্দ, জেলা: সিরাজগঞ্জ।

এবিষয়ে ওসি আতাউর রহমান খন্দকার জানান, আসামীর বিরুদ্ধে শেরপুর থানায় মাদক মামলা হয়েছে। মাননীয় পুলিশ সুপার জনাব সুদীপ কুমার চক্রবর্ত্তী, বিপিএম মহোদয়ের নির্দেশনায় শেরপুর থানাকে মাদক ও অপরাধ মুক্ত করার লক্ষ্যে অভিযান চলমান থাকবে।

পত্রিকাএকাত্তর / মাসুম বিল্লাহ

মন্তব্য

0 মন্তব্য

আরও পড়ুন