মাদক বিরোধী অভিযানে ফেন্সিডিলহ সহ মোটরসাইকেল উদ্ধার

মাদক বিরোধী অভিযানে ফেন্সিডিলহ সহ মোটরসাইকেল উদ্ধার

চুয়াডাঙ্গা জেলাবাসীকে মাদকমুক্ত সমাজ উপহার দেওয়ার লক্ষ্যে ও যুব সমাজকে মাদকের ভয়াবহ থাবা হতে ফিরিয়ে আনতে চুয়াডাঙ্গায় সদ্য যোগদানকৃত পুলিশ সুপার  আব্দুল্লাহ্ আল-মামুন এঁর দিক নির্দেশনায় প্রতিনিয়ত চুয়াডাঙ্গা জেলার প্রতিটি থানা এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে।   এরই ধারাবাহিকতায় পুলিশ সুপারের সার্বিক দিক নির্দেশনায় দর্শনা থানার অফিসার ইনচার্জ  এ এইচ এম লুৎফুল কবীর এর…

চুয়াডাঙ্গা জেলাবাসীকে মাদকমুক্ত সমাজ উপহার দেওয়ার লক্ষ্যে ও যুব সমাজকে মাদকের ভয়াবহ থাবা হতে ফিরিয়ে আনতে চুয়াডাঙ্গায় সদ্য যোগদানকৃত পুলিশ সুপার  আব্দুল্লাহ্ আল-মামুন এঁর দিক নির্দেশনায় প্রতিনিয়ত চুয়াডাঙ্গা জেলার প্রতিটি থানা এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে।

 

এরই ধারাবাহিকতায় পুলিশ সুপারের সার্বিক দিক নির্দেশনায় দর্শনা থানার অফিসার ইনচার্জ  এ এইচ এম লুৎফুল কবীর এর নেতৃত্বে দর্শনা থানার এসআই(নিঃ) স্বপন কুমার সরকার, এসআই(নি:) শামীম রেজা, এসআই(নি:) সুমন্ত বিশ্বাস,এএসআই (নিঃ) হাফিজুর রহমান, সঙ্গীয় ফোর্সসহ মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে দর্শনা থানাধীন নাস্তিপুর গ্রামস্থ জনৈক মধু চৌকিদার এর বাড়ীর সামনে পাকা রাস্তার উপর হতে হতে  ৩১.০৮.২০২২  সময় ৭:২০ ঘটিকার সময় আমদানি নিষিদ্ধ ভারতীয় ১০ বোতল ফেন্সিডিল

ধৃত আসামী ১. মো: রুমন হোসেন(৩০), পিতা- মো: আব্দুল মমিন, সাং- নাস্তিপুর, থানা- দর্শনা, ২,মো: সিরাজুল ইসলাম(২৭), পিতা- মো: সাইদুর রহমান, সাং- হাজরাহাটি, ৩. মো: হিরোন(২৫), পিতা- সামসুল হক, সাং- জাফরপুর, উভয় থানা – চুয়াডাংগা, সর্ব জেলা- চুয়াডাংগাদের হেফাজত থেকে উদ্ধার করেন। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে দর্শনা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা প্রক্রিয়াধীন।

পত্রিকা একাত্তর / তারিকুর রহমান

মন্তব্য

0 মন্তব্য

আরও পড়ুন