নীলফামারীর ডোমারে আড়াইশো গ্রাম গাঁজা সহ একজন মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে ডোমার থানা পুলিশ।
শুক্রবার (২৫শে ফেব্রুয়ারী) উপজেলার পশ্চিম বোড়াগাড়ি কলেজপাড়া থেকে মৃত আলম শেখের পুত্র আসামী মো. বিপ্লব শেখ ওরফে বাবু (৫০) কে ২৫০ গ্রাম গাঁজা এবং মাদকদ্রব্য বিক্রয়ের ১৯ হাজার ৫ শত ৭০ টাকা সহ আটক করা হয়েছে।
এ বিষয়ে ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম জানান, আসামী বিপ্লব শেখ ওরফে বাবুর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ এর ৩৬ (১) টেবিলের ১৯ (ক) ধারায় মামলা রুজু করে আদালতে সোপর্দ করা হয়। ডোমার থানার মামলা নং-০৫/১৬।
পত্রিকা একাত্তর/রিশাদ

