গৌরীপুরে দুই মাদকসেবীর সাজা

গৌরীপুরে দুই মাদকসেবীর  সাজা

ময়মনসিংহের গৌরীপুরে ১৪ জুন মঙ্গলবার বেলা ১১ টায় গৌরীপুর পৌর শহরে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে ২ জন মাদকসেবিকে সাজা দিয়েছেন। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন গৌরীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান মারুফ রাহাত। তাকে  সার্বিক সহায়তা করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ময়মনসিংহ খ সার্কেলের এসআই চন্দন গোপাল সুর ও সঙ্গীয় টীম। উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে বিষয়টি নিশ্চিত…

ময়মনসিংহের গৌরীপুরে ১৪ জুন মঙ্গলবার বেলা ১১ টায় গৌরীপুর পৌর শহরে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে ২ জন মাদকসেবিকে সাজা দিয়েছেন।

ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন গৌরীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান মারুফ রাহাত। তাকে  সার্বিক সহায়তা করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ময়মনসিংহ খ সার্কেলের এসআই চন্দন গোপাল সুর ও সঙ্গীয় টীম। উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

সাজা প্রাপ্তরা হলেন পৌরশহরের নতুন বাজার এলাকার আঃ মান্নানের পুত্র মো: আইনাল হক (৫০) ও মৃত ইউনুস শেখের পুত্র মো: মতিউর রহমান রবিন (৩৫)।  ভ্রাম্যমান আদালত একজনকে হেরোইন সেবন ও সেবনের উদ্দেশ্যে সংরক্ষণ করার অপরাধে  ১০ মাসের বিনাশ্রম কারাদন্ডসহ ৫ শত টাকা ও অন্যজনকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ডসহ ১ হাজার  টাকা অর্থদন্ড আদেশ দেন। 

পত্রিকা একাত্তর / হুমায়ুন কবির

মন্তব্য

0 মন্তব্য

আরও পড়ুন