ব্যানার লাগাতে গিয়ে বিদ্যুতপৃষ্টে বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু

ব্যানার লাগাতে গিয়ে বিদ্যুতপৃষ্টে বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু

বগুড়ার শেরপুর পৌর আওয়ামীলীগের সম্মেলনের ব্যানার লাগাতে গিয়ে বিদ্যুতপৃষ্টে মনির হোসেন (২৪) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (২২ জুন) সকালে পৌর শহরের বিকেল বাজার এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। নিহত মনির হোসেন পৌর শহরের উত্তর সাহা পাড়া এলাকার হাবিবুর রহমানের ছেলে। স্থানীয়রা জানান, আগামী শুক্রবার পৌর আওয়ামী লীগের সম্মেলন উপলক্ষে পৌর শহরের বিকেল বাজার এলাকায়…

বগুড়ার শেরপুর পৌর আওয়ামীলীগের সম্মেলনের ব্যানার লাগাতে গিয়ে বিদ্যুতপৃষ্টে মনির হোসেন (২৪) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (২২ জুন) সকালে পৌর শহরের বিকেল বাজার এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

নিহত মনির হোসেন পৌর শহরের উত্তর সাহা পাড়া এলাকার হাবিবুর রহমানের ছেলে। স্থানীয়রা জানান, আগামী শুক্রবার পৌর আওয়ামী লীগের সম্মেলন উপলক্ষে পৌর শহরের বিকেল বাজার এলাকায় বিদ্যুতের একটি খুঁটিতে ব্যানার লাগায় মনির। ব্যানারটি বেঁকে যাওয়ায় আবারো খুটিতে ওঠার সময় পাশের একটি টিনের চালের উপর পা রাখে।

এ সময় সে বিদ্যুতপৃষ্টে গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে শেরপুর থানার অফিসার ইনচার্জ মো. শহীদুল ইসলাম জানান, এ ঘটনায় বগুড়া সদর থানায় একটি ইউডি মামলা হয়েছে।

পত্রিকাএকাত্তর / মাসুম

মন্তব্য

0 মন্তব্য

আরও পড়ুন