শেরপুরে সড়ক দুর্ঘটনায় নিহত -১

শেরপুরে সড়ক দুর্ঘটনায় নিহত -১

বগুড়ার শেরপুর উপজেলায় ঢাকা-বগুড়া মহাসড়ক পার হওয়ার সময় ট্রাকচাপায় পিষ্ট হয়ে অজ্ঞাত এক মহিলা (৪৮) নিহত হয়েছে। বুধবার (২৯ জুন) বিকেল সাড়ে পাঁচটায়  শেরপুর বাসস্ট্যান্ড ফলপট্টি এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।  জানা যায়,  অজ্ঞাত মহিলাটি প্রতিদিন রাস্তা ও শেরপুরের বিভিন্ন এলাকায় পরিত্যক্ত বোতল  কুড়িয়ে বেড়াতো। বিকেল সাড়ে পাঁচটার দিকে বস্তা ভিতরে বোতল নিয়ে ও পশ্চিম দিক…

বগুড়ার শেরপুর উপজেলায় ঢাকা-বগুড়া মহাসড়ক পার হওয়ার সময় ট্রাকচাপায় পিষ্ট হয়ে অজ্ঞাত এক মহিলা (৪৮) নিহত হয়েছে। বুধবার (২৯ জুন) বিকেল সাড়ে পাঁচটায়  শেরপুর বাসস্ট্যান্ড ফলপট্টি এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। 

জানা যায়,  অজ্ঞাত মহিলাটি প্রতিদিন রাস্তা ও শেরপুরের বিভিন্ন এলাকায় পরিত্যক্ত বোতল  কুড়িয়ে বেড়াতো। বিকেল সাড়ে পাঁচটার দিকে বস্তা ভিতরে বোতল নিয়ে ও পশ্চিম দিক থেকে পূর্ব দিকে রাস্তা পার হওয়ার সময় একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়।

এতে সে পড়ে গেলে গাইবান্ধা থেকে ছেড়ে ঢাকাগামী একটি কাঠ বোঝাই ট্রাক ( ঢাকা মেট্রো ট ১৮ ৯৬২০)  চাপাই সে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ বিষয়ে শেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স নাদির হোসেন জানান, লাশটি উদ্ধার করে  পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ একেএম বানিউল আনাম জানান, অজ্ঞাত মহিলার নাম পরিচয় পাওয়া যায়নি।  তবে ট্রাকটি আটক রয়েছে ড্রাইভার পালিয়ে যায় তাকে আটক করা সম্ভব হয়নি।

পত্রিকাএকাত্তর / মাসুম বিল্লাহ

মন্তব্য

0 মন্তব্য

আরও পড়ুন