মাদ্রাসা ছাত্রীর গোসলের দৃশ্য মোবাইলে ধারণ করায় যুবক আটক

মাদ্রাসা ছাত্রীর গোসলের দৃশ্য মোবাইলে ধারণ করায় যুবক আটক

বগুড়া জেলার শেরপুর উপজেলার খামারকান্দি ইউনিয়নের শুভগাছা গ্রামের এক মাদ্রাসা ছাত্রীর গোসলের দৃশ্য গোপনে মোবাইলে ধারণ করে একই গ্রামের বাবু মিয়ার ছেলে সুমন (২৫)। ৩০ জুন বৃহস্পতিবার দুপুর ২ টার দিকে ওই মাদ্রাসা ছাত্রীর নিজ বাসায় গোসলখানায় গোসল করছিল। বখাটে সুমন দীর্ঘদিন ধরে সুযোগ খোঁজে আসছিল। গতকাল দুপুরের দিকে গোসলের সময় বখাটে সুমন গোপনে ভিডিও…

বগুড়া জেলার শেরপুর উপজেলার খামারকান্দি ইউনিয়নের শুভগাছা গ্রামের এক মাদ্রাসা ছাত্রীর গোসলের দৃশ্য গোপনে মোবাইলে ধারণ করে একই গ্রামের বাবু মিয়ার ছেলে সুমন (২৫)।

৩০ জুন বৃহস্পতিবার দুপুর ২ টার দিকে ওই মাদ্রাসা ছাত্রীর নিজ বাসায় গোসলখানায় গোসল করছিল। বখাটে সুমন দীর্ঘদিন ধরে সুযোগ খোঁজে আসছিল।

গতকাল দুপুরের দিকে গোসলের সময় বখাটে সুমন গোপনে ভিডিও ধারণ করতে গেলে ওই মেয়ে টের পেয়ে চিৎকার করে উঠে।

মেয়ের চিৎকারে মা সহ আরও চাচাতো ভাইয়েরা বখাটে সুমনকে ধাওয়া দিয়ে ধরে ফেলে। এলাকাবাসী জানায় বখাটে সুমন এর আগেও এমন ঘটনা বেশ কয়েকবার ঘটিয়েছে।

তার যন্ত্রণায় এলাকাবাসী অতিষ্ঠ হয়ে উঠেছে। এর বিচার দাবি করেন স্থানীয়রা। স্থানীয় মেম্বার সহ এলাকাবাসী গতকাল রাতে বিষয়টি নিষ্পত্তির জন্য বিচারের আয়োজন করে।

কিন্তু বিচারে সকল তথ্য উঠে আসার পর তারা আর এটার বিচার করেনি। স্পর্শকাতর এবং সাইবার জনিত ঘটনা হওয়ায় বখাটে সুমনকে পুলিশের হাতে তুলে দেয়।

পত্রিকাএকাত্তর /  মাসুম বিল্লাহ

মন্তব্য

0 মন্তব্য

আরও পড়ুন