পানিতে ডুব দিয়ে এক যুবকের নিখোঁজের পর উদ্ধার

পানিতে ডুব দিয়ে এক যুবকের নিখোঁজের পর উদ্ধার

জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলার  পিংনা ইউনিয়নের বাগাছড়া গ্রামের ফয়সাল (২২) নামে এক যুবক বিলের পানিতে ডুব দিয়ে নিখোঁজ হয়েছে। আজ বেলা ৯ ঘটিকার সময় বাগাছড়া গ্রামের পূর্বপাড়া আমানতের ছেলে ফয়সাল পানিতে ডুব দিলে আর তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। স্থানীয়ভাবে চেষ্টা করে সন্ধান না পাওয়া যাওয়ায় জামালপুর থেকে ডুবুরি এসে উদ্ধার কাজ চলছে  বলে স্থানীয়…

জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলার  পিংনা ইউনিয়নের বাগাছড়া গ্রামের ফয়সাল (২২) নামে এক যুবক বিলের পানিতে ডুব দিয়ে নিখোঁজ হয়েছে। আজ বেলা ৯ ঘটিকার সময় বাগাছড়া গ্রামের পূর্বপাড়া আমানতের ছেলে ফয়সাল পানিতে ডুব দিলে আর তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না।

স্থানীয়ভাবে চেষ্টা করে সন্ধান না পাওয়া যাওয়ায় জামালপুর থেকে ডুবুরি এসে উদ্ধার কাজ চলছে  বলে স্থানীয় মামুন হাসান   সূত্রে জানা যায়। ফয়সাল হাফেজি পাস করেছে।

এ ব্যাপারে পিংনা ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব ডাঃ নজরুল ইসলাম জানান,খবর পেয়ে সেখানে গ্রামপুলিশ প্রেরন করা হয়েছে এবং আমি যাচ্ছি।

বিষয়টি নিয়ে তারাকান্দি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সরোয়ার জাহান এর সাথে যোগাযোগ করা হলে তিনি ঘটনাস্থলে যাচ্ছেন বলে জানান।

পত্রিকাএকাত্তর / সিহাব উদ্দিন

মন্তব্য

0 মন্তব্য

আরও পড়ুন