মোটরসাইকেল দুর্ঘটনা প্রাণ গেল সেনাসদস্যের

মোটরসাইকেল দুর্ঘটনা প্রাণ গেল সেনাসদস্যের

সিরাজগঞ্জের কাজিপুরে সড়ক দুর্ঘটনায় রিয়ান হোসেন (২১) নামের এক সেনা সদস্য নিহত হয়েছেন। নিহত রিয়ান হোসেন কাজিপুর মাইজবাড়ী  ইউনিয়েনের পলাশপুর গ্রামের হেলাল উদ্দিনের পুত্র। স্থানীয় সূত্রে জানা যায় মঙ্গলবার সকাল দশটায় ঐ সেনা সদস্য তার চাচাতো ভাই আবু বক্কার’কে সাথে নিয়ে মোটর সাইকেল যোগে পিপুলবাড়ীয়া (এ,টি,এম) বুথ থেকে টাকা উত্তোলন করে আসছিলেন। এসময় সিরাজগঞ্জ সদর…

সিরাজগঞ্জের কাজিপুরে সড়ক দুর্ঘটনায় রিয়ান হোসেন (২১) নামের এক সেনা সদস্য নিহত হয়েছেন। নিহত রিয়ান হোসেন কাজিপুর মাইজবাড়ী  ইউনিয়েনের পলাশপুর গ্রামের হেলাল উদ্দিনের পুত্র।

স্থানীয় সূত্রে জানা যায় মঙ্গলবার সকাল দশটায় ঐ সেনা সদস্য তার চাচাতো ভাই আবু বক্কার’কে সাথে নিয়ে মোটর সাইকেল যোগে পিপুলবাড়ীয়া (এ,টি,এম) বুথ থেকে টাকা উত্তোলন করে আসছিলেন।

এসময় সিরাজগঞ্জ সদর এলাকার গজারিয়া-শ্যামপুর (সড়াতৈল) নামক স্থানে সাইকেলটি নিয়ন্ত্রন হারিয়ে ব্রীজের সাথে ধাক্কা লাগে এবং অ্যাপাচি 4v গাড়িটির সামনের চাকা ভেঙে দুমড়ে-মুচড়ে যায় এবং চালক রিয়ানের মুখে প্রচন্ড আঘাতে অজ্ঞান হয়ে যান,তার চাচাতো ভাইও গুরুতর আহত হন। 

স্থানীয় জণগন তাদেরকে উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতালে নিলে কর্তব্যরত ডাক্তার রিয়ান হোসেনকে মৃত ঘোষনা করেন। পরে সন্ধ্যায় বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে তাকে গার্ড অব অনার প্রদান করে মাইজবাড়ী ইউনিয়ন পরিষদে মাঠে তার জানাযা সম্পন্ন হয়। তারপর দাফনের জন্য নেয়া হয় বগুড়ার শেরপুরে। 

কাজিপুর থানার পুলিশ পরিদর্শক তদন্ত মোহাম্মদ হাসিবুল্লাহ ঘটনা সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাটি আমাদের থানা এলাকার মধ্য না তবে আমি ওই মৃত সেনা সদস্যের বাড়ি গিয়েছিলাম এবং তাদের খোঁজ খবর নিয়েছি।

নিহত সেনা সদস্য গত পরশুদিন ছুটিতে গ্রামের বাড়িতে আসেন , তিনি ৬৩ এডি খুলনা যশোর ক্যান্টমেন্টে সৈনিক পদে কর্মরত ছিলেন।

পত্রিকাএকাত্তর / শাহাদত হোসেন

মন্তব্য

0 মন্তব্য

আরও পড়ুন