১২শ পিস নেশাজাতীয় এ্যাম্পলসহ মাদক কারবারি আটক

১২শ পিস নেশাজাতীয় এ্যাম্পলসহ মাদক কারবারি আটক

সিরাজগঞ্জে সলঙ্গায় মাদক বিরোধী অভিযান চালিয়ে ঢাকাগামী শ্যামলী পরিবহন থেকে ১২শ পিস নোশাজাতীয় এ্যাম্পলসহ আশিকুর রহমান (৩২) নামে এক মাদক কারবারীকে আটক করেছে পুলিশ। আটক আশিকুর রহমান রংপুরের গোবিন্দপুর কানিপাড়া গ্রামের মৃত আব্দর রশিদের ছেলে। রবিবার (১৫ মে) দুপুরে  সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী এ তথ্য নিশ্চিত করে তিনি জানান, গোপন সংবাদের…

সিরাজগঞ্জে সলঙ্গায় মাদক বিরোধী অভিযান চালিয়ে ঢাকাগামী শ্যামলী পরিবহন থেকে ১২শ পিস নোশাজাতীয় এ্যাম্পলসহ আশিকুর রহমান (৩২) নামে এক মাদক কারবারীকে আটক করেছে পুলিশ।
আটক আশিকুর রহমান রংপুরের গোবিন্দপুর কানিপাড়া গ্রামের মৃত আব্দর রশিদের ছেলে। রবিবার (১৫ মে) দুপুরে  সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী এ তথ্য নিশ্চিত করে তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-বগুড়া মহাসড়কের হাটিকুমরুল গোলচত্বর এলাকায় অস্থায়ী চেকপোষ্ট বসিয়ে রংপুর থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনে অভিযান চালানো হয়।
এসময় ওই বাসের যাত্রী আশিকুর রহমানের দেহ তল্লাশী করে ১২শ পিস নোশাজাতীয় এ্যাম্পলসহ তাকে আটক করা হয়। এঘটনায় থানায় একটি মাদকদব্র নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
পত্রিকা একাত্তর / মোঃ শাহাদত হোসেন

মন্তব্য

0 মন্তব্য

আরও পড়ুন