হবিগঞ্জের বানিয়াচংয়ের সর্বস্তরের আলেম উলামাদের উদ্যোগে এবং স্পেক্টা ফাউন্ডেশনের ইউকের সহায়তায় সুনামগঞ্জ জেলার শাল্লা উপজেলার ৯টি গ্রামে বন্যায় ক্ষতিগ্রস্ত ৮০০ অসহায় পরিবারের মাঝে ৫লাখ টাকার ত্রাণ বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার ২৩ জুন সকালে বিশিষ্ট ব্যবসায়ী ক্বারী কমর উদ্দিনের নেতৃত্বে প্রায় অর্ধশতাধিক আলেম উলামাবৃন্দ বানিয়াচং থেকে নৌকা যোগে প্রায় পাঁচ লক্ষাধিক টাকার চাল, ডাল, তৈল, আটা ওষুধ সামগ্রী এবং শুকনো খাবার নিয়ে যাত্রা করেন সুনামগঞ্জ জেলায়। সেখানে শাল্লা উপজেলায় অসহায় পানিবন্দী ও ক্ষতিগ্রস্ত বন্যার্তদের ৯টি গ্রামের ৮০০ পরিবারের মধ্যে এই ত্রাণ সামগ্রী বিতরণ করেন তারা।
তাদের এই ত্রান বিতরনে আলেম উলামাদের মধ্যে অংশ নেন, মাওলানা নাসির উদ্দিন সৌরভ, মাওলানা আব্দাল হোসেন খান, মাওলানা জাফর আহমদ সিরাজী, মাওলানা মুনতাসির আলম সোহান, মাওলানা জিয়াউল হক খান, মাওলনা শেখ বশির আহমদ, মাওলানা বদরুল আলম আনসারী, মাওলানা মুনির উদ্দিন, মাওলানা মশিউর রহমান, হাজী মাহমুদ বিশ্বাস প্রমুখ।
পত্রিকাএকাত্তর / রুমন







মন্তব্য