মোর্শেদা ফাউন্ডেশনের উদ্যোগে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ

মোর্শেদা ফাউন্ডেশনের উদ্যোগে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ

জামালপুর জেলার সরিষাবাড়ীতে মোর্শেদা ফাউন্ডেশনের উদ্যোগে  বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। রোববার বিকেলে উপজেলার পোগলদিঘা ইউনিয়নে মোর্শেদা ফাউন্ডেশন মোল্লাবাড়ি বয়ড়া বাজার এলাকায় এ ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। যুক্তরাষ্ট্র প্রবাসী ও যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক মোর্শেদা জামান এর অর্থায়নে বন্যার্তদের মাঝে ৫ কেজি চাল ১ কেজি মুসুর ডাল ও ১লিটার সয়াবিন…

জামালপুর জেলার সরিষাবাড়ীতে মোর্শেদা ফাউন্ডেশনের উদ্যোগে  বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। রোববার বিকেলে উপজেলার পোগলদিঘা ইউনিয়নে মোর্শেদা ফাউন্ডেশন মোল্লাবাড়ি বয়ড়া বাজার এলাকায় এ ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।

যুক্তরাষ্ট্র প্রবাসী ও যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক মোর্শেদা জামান এর অর্থায়নে বন্যার্তদের মাঝে ৫ কেজি চাল ১ কেজি মুসুর ডাল ও ১লিটার সয়াবিন তেল ত্রাণ হিসেবে   বিতরণ করা হয়েছে। উক্ত ত্রাণ বিতরণ অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা ছিলেন মোর্শেদা ফাউন্ডেশন এর সদস্য সচিব ও উপজেলা ঘাতক দালাল নির্মূল কমিটি সরিষাবাড়ী উপজেলা শাখার সভাপতি আলহাজ্ব ডাক্তার শাহান শাহ মোল্লা।

এসময় পোগলদিঘা ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ আশরাফুল আলম মানিক, পোগলদিঘা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক প্রার্থী ইকবাল হোসেন লতিফ, সমাজ সেবক লিয়াকত হোসেন মোল্লা, যুবলীগ নেতা মোবারক হোসেন সরকার, শুভ মোল্লা প্রমুখ সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

পত্রিকাএকাত্তর / সিহাব উদ্দিন

মন্তব্য

0 মন্তব্য

আরও পড়ুন