নন্দীগ্রামে ইউনাইটেড প্রেসক্লাবের নয়া কমিটি গঠন সম্পূর্ণ

নন্দীগ্রামে ইউনাইটেড প্রেসক্লাবের নয়া কমিটি গঠন সম্পূর্ণ

বগুড়ার নন্দীগ্রামে, ইউনাইটেড প্রেসক্লাবের পূর্বের কমিটি বিলুপ্ত করে নয়া কমিটি গঠন করা হয়েছে। ৩ বছর মেয়াদে কমিটিতে দৈনিক বাংলাদেশের আলো ও দৈনিক উত্তরের দর্পণ পত্রিকার সাংবাদিক আমিনুল ইসলাম জুয়েল কে সভাপতি ও দৈনিক গণকন্ঠ পত্রিকার সাংবাদিক আবু সাঈদকে সাধারন সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষনা করা হয়। বুধবার (২০ জুলাই) ইউনাইটেড প্রেসক্লাব কার্যালয়ে সাধারন…

বগুড়ার নন্দীগ্রামে, ইউনাইটেড প্রেসক্লাবের পূর্বের কমিটি বিলুপ্ত করে নয়া কমিটি গঠন করা হয়েছে। ৩ বছর মেয়াদে কমিটিতে দৈনিক বাংলাদেশের আলো ও দৈনিক উত্তরের দর্পণ পত্রিকার সাংবাদিক আমিনুল ইসলাম জুয়েল কে সভাপতি ও দৈনিক গণকন্ঠ পত্রিকার সাংবাদিক আবু সাঈদকে সাধারন সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষনা করা হয়।

বুধবার (২০ জুলাই) ইউনাইটেড প্রেসক্লাব কার্যালয়ে সাধারন সভার মাধ্যমে উপস্থিত সকল সদস্যের কন্ঠ ভোটে নতুন কমিটি নির্বাচিত করা হয়। বগুড়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি বিশিষ্ট সাংবাদিক মির্জা সেলিম রেজা সাধারন সভার মাধ্যমে উক্ত কমিটি ঘোষনা করেন।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ সভাপতি ফরিদ উদ্দিন শেখ (দৈনিক আলো প্রতিদিন), যুগ্ম-সাধারন সম্পাদক আব্দুল আহাদ (দৈনিক লাখোকন্ঠ), সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক (দৈনিক সময়ের কাগজ ও দৈনিক চৌকস), দপ্তর সম্পাদক মিজানুর রহমান (দৈনিক গণমুক্তি), প্রচার সম্পাদক খায়রুল ইসলাম (দৈনিক সকালের সময়), অর্থ বিষয়ক সম্পাদক আব্দুল গফুর (দৈনিক আলোকিত সকাল), তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন (দৈনিক ডেল্টা টাইমস), সদস্য শফিউল আলম (দৈনিক মহাস্থান), সদস্য শাহিন আলম সাজু (দৈনিক ভোরের চেতনা)।

পত্রিকাএকাত্তর / আব্দুল আহাদ

মন্তব্য

0 মন্তব্য

আরও পড়ুন