গুরুদাসপুরে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন

গুরুদাসপুরে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন

"নিরাপদ মাছে ভরবো দেশ, বঙ্গবন্ধু'র বাংলাদেশ" শীর্ষক প্রতিপাদ্যকে সামনে রেখে গুরুদাসপুর উপজেলা মৎস অধিদপ্তরের আয়োজনে জাতীয় মৎস সপ্তাহ উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে রোববার সকাল ৯ টায় উপজেলা পরিষদ চত্বর থেকে এক বর্ণাঢ্য র‌্যা‌লি বের করা হয়। র‌্যা‌লি শেষে উপজেলা পরিষদের পুকুরে পোনা মাছ অবমুক্ত করা হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)…

"নিরাপদ মাছে ভরবো দেশ, বঙ্গবন্ধু'র বাংলাদেশ" শীর্ষক প্রতিপাদ্যকে সামনে রেখে গুরুদাসপুর উপজেলা মৎস অধিদপ্তরের আয়োজনে জাতীয় মৎস সপ্তাহ উদ্বোধন করা হয়েছে।
এ উপলক্ষে রোববার সকাল ৯ টায় উপজেলা পরিষদ চত্বর থেকে এক বর্ণাঢ্য র‌্যা‌লি বের করা হয়। র‌্যা‌লি শেষে উপজেলা পরিষদের পুকুরে পোনা মাছ অবমুক্ত করা হয়।
পরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. তমাল হোসেনের এর সভাপতিত্বে ভারপ্রাপ্ত উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. আবু রাসেল।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নাটোর জেলা আওয়ামীলীগের সভাপতি স্থানীয় সংসদ সদস্য  মো. আব্দুল কুদ্দুস এমপি।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন, ও উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. মহিদুল ইসলাম।

পত্রিকাএকাত্তর / সোহাগ আরেফিন

মন্তব্য

0 মন্তব্য

আরও পড়ুন