বটিয়াঘাটায় চলছে জাতীয় শোক দিবস উদযাপন প্রস্তুতি

বটিয়াঘাটায় চলছে জাতীয় শোক দিবস উদযাপন প্রস্তুতি

বটিয়াঘাটায় বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের উদ্যোগে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস ২০২২ উদযাপন উপলক্ষ্যে এক প্রস্তুতি মূলক সভা গতকাল বুধবার বিকাল ৫ টায় উপজেলা শাখার সভাপতি ইন্দ্রজিৎ টিকাদার'র সভাপতিত্বে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়। বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট উপজেলা শাখার সহ-সভাপতি রাজু হালদার'র সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহ-সভাপতি অংশুমান জোয়াদ্দার, গোপী নাথ গোলদার সাধারণ…

বটিয়াঘাটায় বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের উদ্যোগে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস ২০২২ উদযাপন উপলক্ষ্যে এক প্রস্তুতি মূলক সভা গতকাল বুধবার বিকাল ৫ টায় উপজেলা শাখার সভাপতি ইন্দ্রজিৎ টিকাদার'র সভাপতিত্বে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট উপজেলা শাখার সহ-সভাপতি রাজু হালদার'র সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহ-সভাপতি অংশুমান জোয়াদ্দার, গোপী নাথ গোলদার সাধারণ সম্পাদক বিউটি পাল,  যুগ্ম-সাধারণ সম্পাদক লিটন বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক ফাল্গুনী গোলদার, প্রবীর মন্ডল, অরূপ জোয়াদ্দার, অনীল মালী সবুজ সরকার।

উত্তম টিকাদার, সুজল বালা, প্রতাপ মল্লিক, বাপ্পা মল্লিক, মধুসূদন মল্লিক, মহিলা বিষয়ক সম্পাদিকা ওসিয়া রহমান সেতু, শিউলি বিশ্বাস, অপর্ণা মন্ডল, তোপা টিকাদার, মীরা হালদার,  মিতালী বিশ্বাস, গীতা গোলদার, সুইটি প্রমূখ। সভায় আগামী ১৫ আগস্ট জাতীয় শোক দিবসে দলীয় সকল অনুষ্ঠানে উপস্থিত থেকে অনুষ্ঠানকে স্বার্থক করার আহ্বান জানানো হয়।

পত্রিকাএকাত্তর / আক্তারুল ইসলাম

মন্তব্য

0 মন্তব্য

আরও পড়ুন