মোল্লাহাটে বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের জন্মবার্ষিকী পালন

মোল্লাহাটে বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের জন্মবার্ষিকী পালন

বাগেরহাটের মোল্লাহাট বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের ৯২ তম জন্মবার্ষিকী পালনে আলোচনা সভা, দরিদ্র, অসহায় ও দুস্থ মহিলাদের মধ্যে সেলাই মেশিন ও আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে ৮ আগস্ট সোমবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ আলোচনা, সেলাই মেশিন বিতরণ ও আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠিত হয়।…

বাগেরহাটের মোল্লাহাট বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের ৯২ তম জন্মবার্ষিকী পালনে আলোচনা সভা, দরিদ্র, অসহায় ও দুস্থ মহিলাদের মধ্যে সেলাই মেশিন ও আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে ৮ আগস্ট সোমবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ আলোচনা, সেলাই মেশিন বিতরণ ও আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মোঃ ওয়াহিদ হোসেনের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহীনুল আলম ছানা।

এছাড়া উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) অনিন্দ্য মন্ডল, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ সেলিম মোল্লা, থানা অফিসার ইনচার্জ সোমেন দাস, অধ্যক্ষ এল জাকির হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা অনিমেষ বালা, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আব্দুস সালাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রুনীয়া আক্তার।

যুব উন্নয়ন কর্মকর্তা এসএম মিজানুর রহমান, প্রেসক্লাব মোল্লাহাটের সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমান, ডাঃ বিভুতি, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মফিজুর রহমান, ইউপি চেয়ারম্যান শিকদার উজির আলী, মোঃ মিজানুর রহমান মোল্লা, শেখ রেজাউল কবির, শেখ রফিকুল ইসলাম ও মোঃ মনিরুজ্জামান মিয়া প্রমুখ।

পত্রিকাএকাত্তর / সৌরভ কুমার

মন্তব্য

0 মন্তব্য

আরও পড়ুন