উল্লাপাড়ায় বঙ্গবন্ধুর ৪৭তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে বৃক্ষ রোপণ

উল্লাপাড়ায় বঙ্গবন্ধুর ৪৭তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে বৃক্ষ রোপণ

আজ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাত বার্ষিকী। সারা দেশের ন্যায় উল্লাপাড়া উপজেলাতে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে  যথাযথ মর্যাদায় শোক দিবস পালিত  হয়েছে। শোক দিবস উপলক্ষে উল্লাপাড়া মহিলা দাখিল মাদ্রাসায় বৃক্ষরোপণ সহ নানা কর্মসূচী পালিত হয়েছে। সোমবার সকালে জাতীয় পাতাকা উত্তোলন, কালো ব্যাচ ধারণ, শিক্ষার্থীদের নিয়ে বৃক্ষরোপণ, কেরাত, হামদ-নাত, কবিতা আবৃত্তি,  উপস্থিত…

আজ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাত বার্ষিকী। সারা দেশের ন্যায় উল্লাপাড়া উপজেলাতে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে  যথাযথ মর্যাদায় শোক দিবস পালিত  হয়েছে। শোক দিবস উপলক্ষে উল্লাপাড়া মহিলা দাখিল মাদ্রাসায় বৃক্ষরোপণ সহ নানা কর্মসূচী পালিত হয়েছে।

সোমবার সকালে জাতীয় পাতাকা উত্তোলন, কালো ব্যাচ ধারণ, শিক্ষার্থীদের নিয়ে বৃক্ষরোপণ, কেরাত, হামদ-নাত, কবিতা আবৃত্তি,  উপস্থিত বক্তব্য, রচনা প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ, দোয়া মিলাদ মাহফিল, আলোচনা সভা, ও খাবার বিতরণ সহ নানা কর্মসূচীর মধ্য দিয়ে দিনটির আয়োজন করা হয়। 

জাতির পিতা বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবসে উপজেলার বেসরকারী প্রতিষ্ঠান বাংলাদেশ বুর‍্যো উল্লাপাড়া মহিলা দাখিল মাদ্রাসা মাঠে সকল শিক্ষার্থীদের নিয়ে  এক বৃক্ষরোপণ কর্মসূচি পালন করে।

দিবসটি  উপলক্ষে আলোচনা সভায় জাতীয় শোক দিবসের তাৎপর্য তুলে ধরে এতে বক্তব্য রাখেন-  উল্লাপাড়া মহিলা দাখিল মাদ্রাসার  শিক্ষার্থী মিতু খাতুন, ঋতু পারভীন, শিক্ষক সাইফুল ইসলাম, শাহাদাত হোসেন,  সাংবাদিক রাজু আহমেদ সাহান, মো. মনিরুজ্জামান ও  প্রতিষ্ঠানের সুপার মো. ছোরমান আলী প্রমুখ।

এছাড়াও উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলো এবং উল্লাপাড়ার সামাজিক সংগঠন সমুহ জাতীয় শোক দিবস উপলক্ষে নানা কর্মসূচীর মধ্য দিয়ে ১৫ আগষ্ট শোক দিবসের দিনটি পালন করেছেন। 

পত্রিকাএকাত্তর / শাহাদত হোসেন

মন্তব্য

0 মন্তব্য

আরও পড়ুন