ইউরিয়া সারের কৃত্তিম সংকট সৃষ্টি করায় ৫০ হাজার টাকা জরিমানা

ইউরিয়া সারের কৃত্তিম সংকট সৃষ্টি করায় ৫০ হাজার টাকা জরিমানা

সোমবার (২৯ আগষ্ট) সকাল থেকে দুপুর পর্যন্ত সিরাজগঞ্জ সদর এলাকায় এই অভিযান চালানো হয়। এতে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিরাজগঞ্জের সহকারী পরিচালক মাহমুদ হাসান রনি। তিনি জানান,সদর উপজেলার বাগবাটি ইউনিয়ন আমানত আলী ট্রেডার্সের মালিক শহিদুল ইসলামকে ইউরিয়া সারের দাম কেজি দশ টাকা বেশি নিয়ে ইউরিয়া সারের কৃত্তিম সংকট সৃষ্টির অপরাধ প্রমানিত হওয়ায়…

সোমবার (২৯ আগষ্ট) সকাল থেকে দুপুর পর্যন্ত সিরাজগঞ্জ সদর এলাকায় এই অভিযান চালানো হয়। এতে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিরাজগঞ্জের সহকারী পরিচালক মাহমুদ হাসান রনি।

তিনি জানান,সদর উপজেলার বাগবাটি ইউনিয়ন আমানত আলী ট্রেডার্সের মালিক শহিদুল ইসলামকে ইউরিয়া সারের দাম কেজি দশ টাকা বেশি নিয়ে ইউরিয়া সারের কৃত্তিম সংকট সৃষ্টির অপরাধ প্রমানিত হওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা ও দোকানটি সিলগালা করা করা হয়।

এছাড়া ডিজেল ও গ্যাস অবৈধ ভাবে গুদামজাত করায় জহিরুল ইসলাম কে ১০ হাজার টাকা জরিমানা এবং একই অপরাধে মোয়াজ্জেম হোসেন কেও ১০হাজার টাকা আদায় সহ মোট ৭০হাজার টাকা জরিমানা আদায় করা হয়। জনস্বার্থে এমন অভিযান অব্যহত থাকবে বলে জানিয়েছেন তিনি।

পত্রিকা একাত্তর / শাহাদত হোসেন

মন্তব্য

0 মন্তব্য

আরও পড়ুন