গৌরীপুরে ইউএনও ব্র‍্যাকের ভ্রাম্যমান স্বাস্থ্যসেবা ক্যাম্প পরির্দশন

গৌরীপুরে ইউএনও ব্র‍্যাকের ভ্রাম্যমান স্বাস্থ্যসেবা ক্যাম্প পরির্দশন

ময়মনসিংহের গৌরীপুরে মঙ্গলবার (৩০ আগস্ট)  সকালে গোলকপুর এলাকায় ব্র‍্যাকের নিয়মিত  স্বাস্থ্যসেবা ক্যাম্প আকষ্মিকভাবে পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফ।  স্থানীয় সুত্রে জানাগেছে আশেপাশের গ্রাম থেকে লোকজন প্রাথমিক চক্ষু চিকিৎসা সেবা ও ডায়াবেটিস, ব্লাড প্রেশার পরীক্ষা করার জন্য ক্যাম্পে হাজির হন। ব্র‍্যাক সূত্রে জানা যায়, প্রতি মাসেই তারা প্রত্যন্ত এলাকায় ২০-২২ টি স্বাস্থ্যসেবা ক্যাম্প আয়োজনের …

ময়মনসিংহের গৌরীপুরে মঙ্গলবার (৩০ আগস্ট)  সকালে গোলকপুর এলাকায় ব্র‍্যাকের নিয়মিত  স্বাস্থ্যসেবা ক্যাম্প আকষ্মিকভাবে পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফ।  স্থানীয় সুত্রে জানাগেছে আশেপাশের গ্রাম থেকে লোকজন প্রাথমিক চক্ষু চিকিৎসা সেবা ও ডায়াবেটিস, ব্লাড প্রেশার পরীক্ষা করার জন্য ক্যাম্পে হাজির হন।

ব্র‍্যাক সূত্রে জানা যায়, প্রতি মাসেই তারা প্রত্যন্ত এলাকায় ২০-২২ টি স্বাস্থ্যসেবা ক্যাম্প আয়োজনের  মাধ্যমে গ্রামীণ জনপদের প্রান্তিক পর্যায়ে সেবা দিয়ে যাচ্ছে।

ইউএনও হাসান মারুফ জানান সরকারি সেবার পাশাপাশি এনজিওসমূহ নানান সেবা দিয়ে থাকে। ব্র‍্যাকের এ স্বাস্থ্যসেবা ক্যাম্পের কার্যক্রম সন্তোষজনক।  এ উপজেলায় কাজ করছে এমন এনজিও সমূহকে স্বচ্ছতা ও জবাবদিহিতার আওতায় আনা হবে।

পত্রিকা একাত্তর / হুমায়ুন কবির

 

মন্তব্য

0 মন্তব্য

আরও পড়ুন