মোটরসাইকেল-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ২

মোটরসাইকেল-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ২

চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয় এলাকায় চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কে সোমবার (১৯ মে) দিবাগত রাত ১২টার দিকে মোটরসাইকেল ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত এবং তিনজন আহত হয়েছেন। চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ বাহার মিয়া ঘটনাটি নিশ্চিত করেছেন। নিহতরা হলেন—মোটরসাইকেলের আরোহী সমুদ্র মাল (২৫), যিনি চাঁদপুর সদরের উত্তর আশিকাটি গ্রামের বিএনপি নেতা মনির মালের…

চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয় এলাকায় চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কে সোমবার (১৯ মে) দিবাগত রাত ১২টার দিকে মোটরসাইকেল ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত এবং তিনজন আহত হয়েছেন।

চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ বাহার মিয়া ঘটনাটি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন—মোটরসাইকেলের আরোহী সমুদ্র মাল (২৫), যিনি চাঁদপুর সদরের উত্তর আশিকাটি গ্রামের বিএনপি নেতা মনির মালের ছেলে, এবং ব্যাটারিচালিত অটোরিকশার চালক মো. ঈশা, যিনি নাটোর জেলার বাসিন্দা।

আহতদের মধ্যে মোটরসাইকেল আরোহী রফিকুল (২৪)কে আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। এছাড়া অটোরিকশার আরোহী আফজাল (২৬) এবং পথচারী কিশোর সম্রাট (১৪) চাঁদপুর জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছেন।

স্থানীয়রা জানায়, শহর থেকে বাবুরহাটগামী বেপরোয়া গতির মোটরসাইকেলটি যাত্রীবাহী অটোরিকশাকে পেছন থেকে ধাক্কা দিলে সংঘর্ষ ঘটে। এতে মোটরসাইকেল ও অটোরিকশার আরোহীরা সড়কে ছিটকে পড়েন। সংঘর্ষের স্থানেই মোটরসাইকেলের দুই আরোহী ও অটোরিকশার চালক মারা যান।

ওসি মোহাম্মদ বাহার মিয়া জানান, দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল জব্দ করা হয়েছে এবং নিহতদের মরদেহ চাঁদপুর জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

মন্তব্য

0 মন্তব্য

আরও পড়ুন