‘শিশুসুলভ আচরণের কারণে জুলাই হারিয়ে যেতে পারে না’

‘শিশুসুলভ আচরণের কারণে জুলাই হারিয়ে যেতে পারে না’

কোনো ব্যক্তি বা গোষ্ঠীর শিশুসুলভ ও অপরিপক্ব আচরণের কারণে গণঅভ্যুত্থানের স্মৃতি কখনো মুছে ফেলা যাবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম। বৃহস্পতিবার (২২ মে) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ‘৩৬ জুলাই’ একটি বৃহৎ শক্তি ও স্পিরিটের প্রতীক। কোনো ব্যক্তির বা গোষ্ঠীর অপরিপক্ব আচরণের কারণে এই স্মৃতি…

কোনো ব্যক্তি বা গোষ্ঠীর শিশুসুলভ ও অপরিপক্ব আচরণের কারণে গণঅভ্যুত্থানের স্মৃতি কখনো মুছে ফেলা যাবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম।

বৃহস্পতিবার (২২ মে) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ‘৩৬ জুলাই’ একটি বৃহৎ শক্তি ও স্পিরিটের প্রতীক। কোনো ব্যক্তির বা গোষ্ঠীর অপরিপক্ব আচরণের কারণে এই স্মৃতি হারিয়ে যাবে না।

জাহিদুল ইসলাম আরও বলেন, শহীদ-গাজীদের প্রতি আমাদের দায়বদ্ধতা রয়েছে। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা এবং ফ্যাসিবাদের বিরুদ্ধে আমরা একমত ও ঐক্যবদ্ধ।

তিনি শেষ করেন, ‘সবার মনে রাখতে হবে, প্রকৃতি তার নিজস্ব গতিতেই চলে। যারা অতিরিক্ত আচরণ করবে, প্রকৃতি কখনো প্রতিশোধ নিতে ভুল করে না। মহান আল্লাহ আমাদের সহায়, হাসবুনাল্লাহ।’

— ঢাকা জেলা প্রতিনিধি/পত্রিকা একাত্তর

মন্তব্য

0 মন্তব্য

আরও পড়ুন