ভোলায় প্রথম আলোর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জেলা প্রেসক্লাবে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে ভোলা বন্ধুসভা।
ভোলা জেলা প্রতিনিধি · ভোলা
প্রকাশ:
প্রথম আলোর ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ১৪ নভেম্বর সকালে ভোলার জেলা প্রেসক্লাবে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ভোলা বন্ধুসভার উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে কবিতা আবৃত্তি, দেশাত্মবোধক গান ও বাউলগানের পরিবেশনা রাখা হয়। এসব পরিবেশনার মাধ্যমে বাংলা সাহিত্য, দেশপ্রেম এবং গ্রামীণ লোকজ ঐতিহ্যের এক মেলবন্ধন ফুটে ওঠে।
বিজ্ঞাপন
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভোলা জেলা প্রশাসক গোলাম নবী আলমগীর, ভোলা জেলা বিএনপির সদস্যসচিব রাইসুল আলম এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভোলা জেলা সেক্রেটারি। এছাড়াও জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, লেখক, সাংবাদিক, সাংস্কৃতিক ব্যক্তিত্বসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
আয়োজকদের ভাষ্যমতে, প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপনের পাশাপাশি স্থানীয় পর্যায়ে সাংস্কৃতিক চর্চা, সৃজনশীলতা ও সামাজিক সম্প্রীতি জোরদার করাই এই আয়োজনের মূল উদ্দেশ্য। ভোলা বন্ধুসভার সাধারণ সম্পাদক নাঈমুর রহমান বলেন, "প্রথম আলোর ২৮ বছরের গৌরবময় পথচলার অংশ হতে পেরে তাঁরা গর্বিত। বন্ধুদের সম্মিলিত প্রচেষ্টা, অতিথিদের উপস্থিতি এবং সবার আন্তরিক সহযোগিতায় আয়োজনটি সফলভাবে সম্পন্ন হয়েছে।"