বাংলাদেশ প্রেসক্লাব ডোমার শাখা’র পক্ষ থেকে স্বাধীনতা দিবসে শ্রদ্ধাঞ্জলী

বাংলাদেশ প্রেসক্লাব ডোমার শাখা’র পক্ষ থেকে স্বাধীনতা দিবসে শ্রদ্ধাঞ্জলী

নীলফামারী'র ডোমারে ২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবস যথাযথ মর্যাদায় পালিত হয়েছে। ডোমার উপজেলা প্রশাসনের আয়োজনে আজ শনিবার ভোর ৬টা ৫মিনিটে তোপধ্বনি 'র মাধ্যমে দিবসের শুভ সূচনা করা হয়। সকালে সূর্য্যদ্বোয়ের সাথে সাথে মহান স্বাধীনতা যুদ্ধে শহীদদের আত্মার প্রতি শ্রদ্ধা জানাতে উপজেলা প্রশাসন, বীর মুক্তিযোদ্ধা বৃন্দ, উপজেলা আওয়ামী লীগ, পৌর আওয়ামীলীগ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, উপজেলা…

নীলফামারী'র ডোমারে ২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবস যথাযথ মর্যাদায় পালিত হয়েছে। ডোমার উপজেলা প্রশাসনের আয়োজনে আজ শনিবার ভোর ৬টা ৫মিনিটে তোপধ্বনি 'র মাধ্যমে দিবসের শুভ সূচনা করা হয়।
সকালে সূর্য্যদ্বোয়ের সাথে সাথে মহান স্বাধীনতা যুদ্ধে শহীদদের আত্মার প্রতি শ্রদ্ধা জানাতে উপজেলা প্রশাসন, বীর মুক্তিযোদ্ধা বৃন্দ, উপজেলা আওয়ামী লীগ, পৌর আওয়ামীলীগ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, উপজেলা যুবলীগ, ছাত্রলীগ, ডোমার উপজেলা প্রেসক্লাব সহ সরকারি আধা-সরকারি ও বেসরকারী প্রতিষ্ঠান, বিভিন্ন রাজনৈতিক দল, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠন ও স্থানীয় নানা সংগঠন এর কর্মকর্তারা স্বাধীনতা চপ্তরে পুস্পস্তবক অর্পণ করেন।
এছাড়া ও নানা সংগঠন এর পাশাপাশি বাংলাদেশ প্রেসক্লাব ডোমার উপজেলা শাখার আয়োজনে ২৬শে মার্চ মহান স্বাধীনতা দিবসে শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদনে শনিবার সকাল ৬টায় ৫মিনেটে ডোমার স্বাধীনতা চত্ত্বরে শহিদ বেদিতে পুস্পমাল্য অর্পণ করেন। 
এসময়, বাংলাদেশ প্রেসক্লাব ডোমার উপজেলা শাখা 'র আহব্বায়ক ও ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক জাবেদুল ইসলাম সানবীম (দৈনিক ভোরের কাগজ), যুগ্ন আহব্বায়ক মোঃ সাহিদুল ইসলাম (দৈনিক গনতদন্ত, আলোচিত কন্ঠ ও সাপ্তাহিক সামাল), সদস্য সচিব নুর কাদের সরকার ইমরান (দৈনিক আমার সংবাদ), সাংগঠনিক সম্পাদক শাখাওয়াত আমিন সৈকত (চ্যানেল সিএনএন), সদস্য অর্থ সিহাব হাসান শাসন (তিস্তা টিভি), সদস্য শাহীন আলম (দৈনিক মুক্তভাষা),আজমীর রহমান রিশাদ (পত্রিকা একাত্তর),বাসুদেব রায় (তিস্তা টিভি), সোনামণি কলি (সাপ্তাহিক সকালের প্রবাহ),রুম্মান সরকার (সাপ্তাহিক চিকলী) উপস্থিত ছিলেন। 
পত্রিকা একাত্তর/ মোঃ সাহিদুল ইসলাম

মন্তব্য

0 মন্তব্য

আরও পড়ুন