‘চেতনা বিক্রি করতে করতে আমরা নিজেরাই বিক্রি হয়ে গেছি’: চিফ হুইপ

জ্যেষ্ঠ প্রতিবেদক

জ্যেষ্ঠ প্রতিবেদক

১৫ মে, ২০২৬, ১ ঘন্টা আগে

‘চেতনা বিক্রি করতে করতে আমরা নিজেরাই বিক্রি হয়ে গেছি’: চিফ হুইপ

আর্টিফিশিয়াল বা কৃত্রিম সংকট সৃষ্টি করে কিছু মানুষ দেশের ক্ষতি ও সরকারের ভাবমূর্তি নষ্টের চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন চিফ হুইপ ও Nurul Islam।

বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে বরগুনা জেলা প্রশাসনের আইনশৃঙ্খলা সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

চিফ হুইপ বলেন, “আর্টিফিশিয়াল ক্রাইসিস তৈরি করে কিছু দুষ্টু মানুষ। সমাজের ক্ষতি করার জন্য, সরকারের ভাবমূর্তি নষ্ট করার জন্য এবং দেশের মানুষের ক্ষতি করার জন্য তারা এ ধরনের কাজ করে থাকে।”

তিনি বলেন, ১৯৬৫ সালে স্বাধীন হওয়া Singapore আজ উন্নয়নের শিখরে পৌঁছেছে, অথচ বাংলাদেশ এখনও পিছিয়ে রয়েছে।

তার ভাষায়, “সেই সিঙ্গাপুর এখন কোথায় আর আমরা কোথায়? চেতনা বিক্রি করতে করতে আমরা নিজেরাই বিক্রি হয়ে গেছি।”

দেশের অর্থনৈতিক সম্ভাবনার কথা তুলে ধরে নূরুল ইসলাম বলেন, দেশের মানুষের জীবন-জীবিকা টিকিয়ে রাখার বিপুল সম্পদ উপকূলীয় এলাকায় রয়েছে।

তিনি বলেন, “এখানে ইকোনমিক জোন গড়ে তোলা সম্ভব। লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থান সৃষ্টি করা যাবে। বিদ্যুৎ উৎপাদন, পর্যটনশিল্প, সুন্দরবন থেকে কক্সবাজার পর্যন্ত উন্নয়ন প্রকল্প এবং ডিপ সি পোর্ট নির্মাণেরও সুযোগ রয়েছে।”

ফ্যামিলি কার্ড কর্মসূচির প্রসঙ্গ তুলে চিফ হুইপ বলেন, অবহেলিত নারীদের ক্ষমতায়ন ও স্বাবলম্বী করার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, “নারীদের ডিগ্রি পর্যন্ত অবৈতনিক শিক্ষা এবং উপবৃত্তির ব্যবস্থাও করা হয়েছে।”

এর আগে বুধবার রাতে সরকারি সফরে বরগুনায় পৌঁছান চিফ হুইপ। পরে বৃহস্পতিবার সকালে তিনি জেলা প্রশাসনের সঙ্গে নির্বাচনি ইশতেহার বাস্তবায়ন কর্মপরিকল্পনা নির্ধারণবিষয়ক সভায় অংশ নেন।

— পত্রিকা একাত্তর

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news