প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে নড়াইলে বিক্ষোভ

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে নড়াইলে বিক্ষোভ

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে নড়াইলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেল সাড়ে ৪টায় জেলা আওয়ামীলীগের আয়োজনে শহরের মুচিরপোল থেকে বিক্ষোভ মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে পুরাতন টার্মিনালে বঙ্গবন্ধু মঞ্চে এসে শেষ হয়। জেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোসের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক…

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে নড়াইলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেল সাড়ে ৪টায় জেলা আওয়ামীলীগের আয়োজনে শহরের মুচিরপোল থেকে বিক্ষোভ মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে পুরাতন টার্মিনালে বঙ্গবন্ধু মঞ্চে এসে শেষ হয়।

জেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোসের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান নিজাম উদ্দিন খান নিলু।

এসময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের উপদেষ্টা গোলাম মর্তুজা স্বপন, জেলা আওয়ামীলীগের  সহ-সভাপতি ও পৌর মেয়র আঞ্জুমান আরা, জেলা আওয়ামী মৎস্যজীবিলীগের সভাপতি মোঃ সাইফুল ইসলাম, জেলা আওয়ামীলীগের যুগ্ম-সম্পাদক বাবুল কুমার সাহা, সাংগঠনিক সম্পাদক দেবাশিষ কুন্ডু মিটুল, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট অচিন চক্রবর্ত্তি, সাধারন সম্পাদক অ্যাডভোকেট ওমর ফারুক, জেলা আওয়ামীলীগের নেতা হাফিজ খান মিলন, বিপ্লব বিশ্বাস বিলো, জেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক গাউসুল আযম মাসুম, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোস্তফা কামরুজ্জামান কামাল, জেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক ও বর্তমান জেলা আওয়ামী যুবলীগের সাধারন সম্পাদক প্রার্থী সৌমেন চন্দ্র বসু, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ আশরাফুজ্জামান মুকুল, সাধারন সম্পাদক নিলয় রায় বাঁধন, জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক রকিবুজ্জামান পলাশ, সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি নাঈম ভূইয়া, সাধারন সম্পাদক সিদ্ধার্থ সিংহ পল্টু,পৌর ছাত্রলীগের সিভাপতি শহিদুল ইসলাম রাকিব, সাধারন সম্পাদক রেজওয়ান মোল্যা প্রমূখ। এসময় দলীয় নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেনীপেশার মানুষ উপস্থিত ছিলেন।

পত্রিকা একাত্তর / হাফিজুল নিলু

মন্তব্য

0 মন্তব্য

আরও পড়ুন