গোপন ভিডিও ধারন করে প্রেমিকাকে ব্লাকমেইলের ও হয়রানি

গোপন ভিডিও ধারন করে প্রেমিকাকে ব্লাকমেইলের ও হয়রানি

বর্তমান সোস্যাল মিডিয়া ফেসবুক ইমো একাউন্ট ব্যাবহার করে একাধিক প্রেমের সম্পর্ক স্থাপন করে অতঃপর প্রেমের একান্ত সময়ে গোপন ভিডিও আর আপত্তিকর ছবি ধারণ করে ব্লাকমেইল করে হাতিয়ে নিতেন প্রেমিকার কাছ থেকে  টাকা আর টাকা না দিলে নানাভাবে হয়রানি করতো ভুক্তভোগীর পরিবারকে। বলছি বাগেরহাট জেলার মোরেলগঞ্জ উপজেলার পৌরসভার ০৭ নং ওয়ার্ডের কলেজ রোডে বাসা ভাড়া করে…

বর্তমান সোস্যাল মিডিয়া ফেসবুক ইমো একাউন্ট ব্যাবহার করে একাধিক প্রেমের সম্পর্ক স্থাপন করে অতঃপর প্রেমের একান্ত সময়ে গোপন ভিডিও আর আপত্তিকর ছবি ধারণ করে ব্লাকমেইল করে হাতিয়ে নিতেন প্রেমিকার কাছ থেকে  টাকা আর টাকা না দিলে নানাভাবে হয়রানি করতো ভুক্তভোগীর পরিবারকে।

বলছি বাগেরহাট জেলার মোরেলগঞ্জ উপজেলার পৌরসভার ০৭ নং ওয়ার্ডের কলেজ রোডে বাসা ভাড়া করে থাকা এক  প্রতারক টিকটকার যুবক মো: সাদিক সোভন এর কথা।শোভন কে আপত্তিকর ছবি ধারণ করে ব্লাকমেইল করার অভিযোগে  মঙ্গলবার দুপুরে মোরেলগঞ্জ থানা পুলিশ গ্রেফতার করেন।থানা সূত্রে জানা গেছে, শোভন সোস্যাল মিডিয়া ফেসবুক ও ইমোতে অ্যাকাউন্ট ব্যবহার করে প্রেমের সম্পর্ক গড়ে তুলতেন একাধিক নারীর সাথে।পরে  তাদের সাথে মধুর আলাপন স্থাপন করে  গভীর প্রেমে মাতিয়ে তুলতেন ।

প্রেমের একান্ত সময়ে ভিডিও আর আপত্তিকর ছবি ধারণ করে ব্লাকমেইল করে হাতিয়ে নিতেন টাকা আর টাকা না পেলে  নানাভাবে হয়রানি করতেন  ভুক্তভোগী পরিবারকে।নাম প্রাকাশে অনিচ্ছুক এমন একটি ভুক্তভোগী পরিবারের অভিযোগের ভিত্তিতে বাগেরহাটের মোরেলগঞ্জে মো: সাদিক সোভন (২৪) নামের এক যুবককে গ্রেফতার করা হয়েছে বলেও জানান মোরেলগঞ্জ থানা পুলিশ।এ সময় তার কাছ থেকে একটি দামী ব্র্যান্ডের মোটরসাইকেল জব্দ করা গেলেও উদ্ধার করা যায়নি পর্নোগ্রাফির কাজে ব্যবহৃত মোবাইল ফোনটি।

আটককৃত শোভন এলাকায় টিকটক বয় নামেও পরিচিত, শোভন উপজেলার হোগলাবুনিয়া ইউনিয়নের সাঙ্কিভাঙ্গা গ্রামের আব্দুল জলিল হাওলাদারের ছেলে।আটককৃত শোভনের ব্যাপারে জানতে চাইলে মোরেলগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইদুর রহমান জানান এক নারী ও তার পরিবারের অভিযোগের ভিত্তিতে সাদিক শোভন নামের ওই যুবককে গ্রেফতার করা হয়।

অভিযোগ আছে তিনি মেয়েদের সাথে প্রেমের সম্পর্ক গড়ে তুলে পরে আপত্তিকর ছবি ভিডিও ধারণ করতেন। তাদের কাছ থেকে ব্লাকমেইলের মাধ্যমে শারীরিক সম্পর্ক, অর্থ আদায় করে আসছিলেন ।তিনি আরো জানান অভি্যুক্ত শোভনের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

পত্রিকা একাত্তর / নাজমুল

মন্তব্য

0 মন্তব্য

আরও পড়ুন