ইবির বঙ্গবন্ধু হলে ছাত্রলীগের আলোচনা সভা

ইবির বঙ্গবন্ধু হলে ছাত্রলীগের আলোচনা সভা

"শোক থেকে শক্তি, শোক থেকে জাগরণ" প্রতিপাদ্যকে সামনে রেখে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে ইবি শাখা ছাত্রলীগের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৭ আগস্ট) রাত সাড়ে ৯ টার দিকে বঙ্গবন্ধু হলে এ সভা অনুষ্ঠিত হয়। ইবি শাখা ছাত্রলীগের সভাপতি ফয়সাল সিদ্দিকি আরাফাতের সভাপতিত্বে ও ইবি শাখা ছাত্রলীগের…

"শোক থেকে শক্তি, শোক থেকে জাগরণ" প্রতিপাদ্যকে সামনে রেখে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে ইবি শাখা ছাত্রলীগের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৭ আগস্ট) রাত সাড়ে ৯ টার দিকে বঙ্গবন্ধু হলে এ সভা অনুষ্ঠিত হয়।

ইবি শাখা ছাত্রলীগের সভাপতি ফয়সাল সিদ্দিকি আরাফাতের সভাপতিত্বে ও ইবি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জয়ের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু হলের প্রভোস্ট অধ্যাপক ড. মাহবুবুল আরেফিন ও প্রক্টর অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন। এছাড়া আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর সহ শতাধিক নেতা কর্মী।

অধ্যাপক ড. মাহবুবুল আরেফিন বলেন, ১৯৭৫ সালের ১৫ই আগষ্ট স্বপরিবারে বঙ্গবন্ধুকে হত্যার মাধ্যমে এ জাতিকে একেবারে উল্টো পথে নিয়ে যেয়ে জাতীয়তাবোধ ও প্রগতিশীলতার চর্চা বন্ধ করে দেওয়ার জন্য ঐ প্রতিক্রিয়াশীল গোষ্ঠী যারা গোপনে নির্বিঘ্নে ষড়যন্ত্র করে যাচ্ছে সে গোষ্ঠীর একটি চক্র কিন্তু সেদিন কাজ করে ছিল। আগষ্ট শোকের মাস তাই এ মাসে মুক্তিযুদ্ধে সকল শহীদ, জাতীয় ৪ নেতা ও বঙ্গবন্ধু’সহ তার পরিবারের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করছি।

পত্রিকাএকাত্তর / সামি

মন্তব্য

0 মন্তব্য

আরও পড়ুন