বঙ্গবন্ধুর জন্মদিনে ইবি রিপোর্টার্স ইউনিটির শ্রদ্ধাঞ্জলি

বঙ্গবন্ধুর জন্মদিনে ইবি রিপোর্টার্স ইউনিটির শ্রদ্ধাঞ্জলি

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২ তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) মুজিব ম্যুরালে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছেন ইবিতে কর্মরত মুক্তিযুদ্ধের চেতনা ও প্রগতিশীলতায় বিশ্বাসী সাংবাদিক সংগঠন 'ইসলামী বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটি।' বৃহস্পতিবার (১৭ মার্চ) বেলা ১১টার দিকে ইসলামী বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটির সভাপতি মুরতুজা হাসান ও সাধারণ সম্পাদক সাব্বির আহম্মেদের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের…

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২ তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) মুজিব ম্যুরালে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছেন ইবিতে কর্মরত মুক্তিযুদ্ধের চেতনা ও প্রগতিশীলতায় বিশ্বাসী সাংবাদিক সংগঠন 'ইসলামী বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটি।'

বৃহস্পতিবার (১৭ মার্চ) বেলা ১১টার দিকে ইসলামী বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটির সভাপতি মুরতুজা হাসান ও সাধারণ সম্পাদক সাব্বির আহম্মেদের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের মুজিব ম্যুরালে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।

এ সময় আরও উপস্থিত ছিলেন সংগঠনটির সাংগঠনিক সম্পাদক মোঃ তাসনিমুল হাসান, দপ্তর সম্পাদক মোস্তাফিজুর রহমান রাকিব, কোষাধ্যক্ষ মোয়াজ্জেম হোসেন আদনান, কার্যনির্বাহী সদস্য তারিক সাইমুম, সোহান সিদ্দিকী, শাহিন আলম, ফারহানা নওশিন তিতলি, মাথিয়া ঐশী, শাহরিয়ার কবির রিমনসহ অনান্য সদস্যবৃন্দ।

এর আগে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন বিশ্ববিদ্যালয় প্রশাসন, বিভিন্ন সমিতি, পরিষদ, ফোরাম, হল, বিভাগ ও ইবি শাখা ছাত্রলীগ

মন্তব্য

0 মন্তব্য

আরও পড়ুন