মানিকগঞ্জ জেলা এসোসিয়েশনের নেতৃত্বে প্রান্ত-মাহাবুব

মানিকগঞ্জ জেলা এসোসিয়েশনের নেতৃত্বে প্রান্ত-মাহাবুব

মানিকগঞ্জ জেলা এসোসিয়েশন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ সালের পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেয়া হয়েছে। কমিটিতে নবনিযুক্ত সভাপতি হিসেবে আছেন মার্কেটিং বিভাগের শিক্ষার্থী প্রান্ত ঘোষ ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন কৃষি বিভাগের শিক্ষার্থী মাহাবুব রহমান। মোট ৩৭ সদস্য বিশিষ্ট এই কমিটিতে উপদেষ্টা হিসেবে আছেন ৬ জন। উক্ত এই কমিটি মানিকগঞ্জ জেলা এসোসিয়েশন,…

মানিকগঞ্জ জেলা এসোসিয়েশন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ সালের পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেয়া হয়েছে। কমিটিতে নবনিযুক্ত সভাপতি হিসেবে আছেন মার্কেটিং বিভাগের শিক্ষার্থী প্রান্ত ঘোষ ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন কৃষি বিভাগের শিক্ষার্থী মাহাবুব রহমান।

মোট ৩৭ সদস্য বিশিষ্ট এই কমিটিতে উপদেষ্টা হিসেবে আছেন ৬ জন। উক্ত এই কমিটি মানিকগঞ্জ জেলা এসোসিয়েশন, বশেমুরবিপ্রবির ২য় সাংগঠনিক কমিটি। নতুন কমিটি সম্পর্কে মানিকগঞ্জ জেলা এসোসিয়েশন, বশেমুরবিপ্রবির নবনির্বাচিত সভাপতি প্রান্ত ঘোষ বলেন, মানিকগঞ্জ জেলা এসোসিয়েশন একটি শিক্ষার্থীবান্ধব সংগঠন।

এই সংগঠনের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে এবং মানিকগঞ্জ জেলার অভ্যন্তরে বিভিন্ন সামাজিক ও শিক্ষাবিষয়ক কর্মসূচী গ্রহণ করা হয় এবং নতুন এই কমিটির মাধ্যমে এই কার্যক্রম আরও বেগবান হবে বলে আমি আশা রাখি।

পত্রিকা একাত্তর / ইয়ামিনুল 

মন্তব্য

0 মন্তব্য

আরও পড়ুন