কবিতা: বছর শেষে

কবিতা: বছর শেষে

কবিতা: বছর শেষে  লেখক: চাঁদনী সুলতানা  বছর শেষে মনে পড়ে  করলাম কি এ বছরে। দিন যায় ক্ষণ যায়  সময় কাহারো নয় , কবে গেলো ৩৬৫ দিন  বুঝতে পারি নাই ।। সারা বছর পড়া খেলায়  মেতে থাকি যতো, পরের উপকার করলেও  জীবনটা সার্থক হতো।। বছর শেষে দুঃখ ভরে চোখের কোণে কোণে, এ বছর তো আর  পাবো…

কবিতা: বছর শেষে 
লেখক: চাঁদনী সুলতানা 

বছর শেষে মনে পড়ে 
করলাম কি এ বছরে।
দিন যায় ক্ষণ যায় 
সময় কাহারো নয় ,
কবে গেলো ৩৬৫ দিন 
বুঝতে পারি নাই ।।
সারা বছর পড়া খেলায় 
মেতে থাকি যতো,
পরের উপকার করলেও 
জীবনটা সার্থক হতো।।
বছর শেষে দুঃখ ভরে
চোখের কোণে কোণে,
এ বছর তো আর 
পাবো নাকো জীবনে।।
গালে হাত রেখে ভাবি 
বসে রই একেলায় ,
জীবনতো একটা 
পুতুল খেলায়।।

মন্তব্য

0 মন্তব্য

আরও পড়ুন